নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত এমপিওভুক্ত করার দাবি ঐক্য পরিষদের

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

নন-এমপিও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে দ্রুততম সময়ে এমপিওভুক্ত করার দাবি জানিয়েছে সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ।সোমবার (১৬ জুন) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক

2025-06-16T16:33:25+00:00
2025-06-16T16:33:25+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত এমপিওভুক্ত করার দাবি ঐক্য পরিষদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ৪:৩৩ পিএম 
সংগৃহীত ছবি
নন-এমপিও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে দ্রুততম সময়ে এমপিওভুক্ত করার দাবি জানিয়েছে সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ। সোমবার (১৬ জুন) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

বক্তব্যে সংগঠনের প্রধান সমন্বয়ক সেলিম মিয়া বলেন, আমরা নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা ২০ থেকে ২৫ বছর বিনা বেতনে পাঠদান করে আসছি। আজ আমরা অসহায়। ফেব্রুয়ারি-মার্চের উত্তাল আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমাদের প্রতিষ্ঠান এমপিওভুক্তির প্রাণের দাবি সরকার মেনে নিয়েছিল। সরকারের পক্ষে শিক্ষা উপদেষ্টা ও সিনিয়র সচিব গত ১১ মার্চ তারিখে আমাদের ৭ জন নন-এমপিও শিক্ষক প্রতিনিধিকে সচিবালয়ে আমন্ত্রণ জানিয়ে সুস্পষ্টভাবে এমপিওভুক্তির ঘোষণা প্রদান করেন এবং বলা হয় অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, ক্যাবিনেট সচিব ও প্রধান উপদেষ্টার দফতরে আলোচনা করে আগামী মে মাসের মধ্যে এমপিওর পরিপত্র জারি করা হবে। ফলে সর্বাধিক সংখ্যক প্রতিষ্ঠান এমপিওভুক্তির ব্যবস্থা নেওয়া হবে এবং আগামী জুলাই মাস থেকে বেতন ধরা হবে।


তিনি বলেন, কিন্তু পরে সরকারের প্রতিশ্রুত এমপিওভুক্তির কাজের কাঙ্ক্ষিত অগ্রগতি দেখতে না পেয়ে আমরা নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা হতাশ। সরকারের নিকট অবিলম্বে সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তকরণের জোর দাবি জানাচ্ছি এবং আগামী ৭২ ঘণ্টার মধ্যে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করলে আগামী ২১ জুন জাতীয় প্রেস ক্লাবের সামনে পুনরায় লাগাতার অবস্থান কর্মসূচি দেওয়া হবে।

/এসটিও


  বিষয়:   নন-এমপিও এমপিওভুক্ত  এমপিওভুক্ত  দাবি  ঐক্য পরিষদ 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: