ইরানে বাংলাদেশিদের জন্য হট লাইন চালু

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

চলমান ইরান-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষিতে ইরানে বসবাসরত বাংলাদেশিদের জন্য জরুরী প্রয়োজনে হটলাইন চালু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।সোমবার(১৬ জুন)পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে,

2025-06-16T20:27:02+00:00
2025-06-16T20:27:02+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
ইরানে বাংলাদেশিদের জন্য হট লাইন চালু
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ৮:২৭ পিএম 
ছবি: সংগৃহীত
চলমান ইরান-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষিতে ইরানে বসবাসরত বাংলাদেশিদের জন্য জরুরী প্রয়োজনে হটলাইন চালু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (১৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইরানে বসবাসরত সব বাংলাদেশি নাগরিকদের এবং বাংলাদেশে তাদের স্বজনদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান উদ্‌ভূত পরিস্থিতিতে জরুরী প্রয়োজনে যোগাযোগের জন্য তেহরানস্থ বাংলাদেশ দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা ইমার্জেন্সী হটলাইন স্থাপন করেছে। 


ইরানে বসবাসরত সব বাংলাদেশি নাগরিকরা এবং বাংলাদেশে তাদের স্বজনরা জরুরী প্রয়োজনে দূতাবাসের ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিম্নোক্ত মোবাইল ফোন নম্বরগুলোতে (হোয়াটস অ্যাপসহ) সরাসরি যোগাযোগ করতে পারেন। বাংলাদেশ দূতাবাস, তেহরান- হটলাইন নম্বর +৯৮৯৯০৮৫৭৭৩৬৮ ও +৯৮৯১২২০৬৫৭৪৫। পররাষ্ট্র মন্ত্রণালয়ের হটলাইন নম্বর +৮৮০১৭১২০১২৮৪৭।

/এসটিও



Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: