করোনায় আরও দুইজনের মৃত্যু, শনাক্ত ১৮

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। মৃতদের একজন নারী এবং একজন পুরুষ। তাদের একজন

2025-06-17T21:52:21+00:00
2025-06-17T22:00:48+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
স্বাস্থ্য
করোনায় আরও দুইজনের মৃত্যু, শনাক্ত ১৮
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৯:৫২ পিএম 
ছবি: সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। মৃতদের একজন নারী এবং একজন পুরুষ। তাদের একজন ঢাকা বিভাগের এবং অপরজন চট্রগ্রামের বাসিন্দা ছিলেন। 

এছাড়াও নতুন করে আরও ১৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর আগের দিন সোমবার করোনায় একজনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছিলেন ২৫ জন। আর এই নিয়ে চলতি বছরে ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ বছরে মোট আক্রান্ত হয়েছেন ৩৩১ জন।

মঙ্গলবার (১৭ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


চিকিৎসকরা জানিয়েছেন, দেশে করোনাভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্ট বা উপধরনে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ফলে বয়স্ক মানুষ, দীর্ঘমেয়াদী জটিল রোগে আক্রান্ত মানুষ, শিশু, গর্ভবতী নারী এবং নানা কারণে যাদের শরীরের রোগ প্রতিরোধ শক্তি কম তারাই বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তাই এই সময়ে কারও জ্বর হলে কোনোভাবেই সেটাকে অবহেলা করা যাবে না। একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক চিকিৎসা নিতে হবে। একইসঙ্গে করোনা ও ডেঙ্গু টেস্ট করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তারা।

অধিদফতরের তথ্যমতে, দেশে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৮৭৬ জন। আর মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫০৬ জন।


স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৪৬টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩১২টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫৭ লাখ ২৭ হাজার ৭৬৮টি। আর দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৫ শতাংশ এবং গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ৭৭ শতাংশ। এছাড়া দেশে শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের ঘোষণা দেয় সরকার। আর করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ওই মাসের ১৮ তারিখ।

/এসটিও


  বিষয়:   করোনা  শনাক্ত  মৃত্যু  স্বাস্থ্য অধিদফতর 


Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: