২২ জুন থেকে হাইকোর্টের ৪৯ বেঞ্চে চলবে বিচারকাজ

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

অবকাশ শেষেপ্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদসুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য ৪৯টি বেঞ্চ গঠন করে দিয়েছেন। আগামী রোববার

2025-06-17T22:34:34+00:00
2025-06-17T22:34:34+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আইন-আদালত
২২ জুন থেকে হাইকোর্টের ৪৯ বেঞ্চে চলবে বিচারকাজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ১০:৩৪ পিএম 
ছবি: সংগৃহীত
অবকাশ শেষে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য ৪৯টি বেঞ্চ গঠন করে দিয়েছেন। আগামী রোববার (২২ জুন) সকাল সাড়ে ১০টা থেকে এসব বেঞ্চে বিচারকাজ চলবে।

মঙ্গলবার (১৭ জুন) এ বিষয়ে প্রধান বিচারপতির আদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।


ওয়েবসাইটে বলা হয়েছে, ২২ জুন (রোববার) থেকে হাইকোর্ট বিভাগের বিচার কাজ পরিচালনার জন্য ৪৯টি বেঞ্চ গঠন করা হয়েছে। নোটিশে ২৮টি দ্বৈত বেঞ্চ, ২১টি একক বেঞ্চের নাম এবং বিচারিক এখতিয়ার উল্লেখ করা হয়েছে।

গত ৩ জুন-২১ জুন পর্যন্ত সুপ্রিম কোর্টের অবকাশ। প্রথা অনুসারে প্রতিবার অবকাশ শেষে এবং প্রয়োজন অনুযায়ী প্রধান বিচারপতি তার প্রশাসনিক ক্ষমতাবলে বেঞ্চ গঠন ও পুনর্গঠন করে দিয়ে থাকেন।

/এসটিও


  বিষয়:   হাইকোর্ট  আইনজীবী  অবকাশ  বিচারকাজ  প্রধান বিচারপতি  ড. সৈয়দ রেফাত আহমেদ 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: