ফ্যালকনের চেয়ারম্যানসহ চারজনের নিষেধাজ্ঞা

আদালত প্রতিবেদক

আইন-আদালত

ঋণের নামে ৪৭৮ কোটি টাকা তছরুপের অভিযোগে ফ্যালকন ইন্টারন্যাশনাল নিট কম্পোজিট লিমিটেড ও এবিসি নিট ডাইং অ্যান্ড ফিনিশিং মিলসের চেয়ারম্যান

2025-06-18T18:36:23+00:00
2025-06-18T18:48:44+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
আইন-আদালত
ফ্যালকনের চেয়ারম্যানসহ চারজনের নিষেধাজ্ঞা
আদালত প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৬:৩৬ পিএম  আপডেট: ১৮.০৬.২০২৫ ৬:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
ঋণের নামে ৪৭৮ কোটি টাকা তছরুপের অভিযোগে ফ্যালকন ইন্টারন্যাশনাল নিট কম্পোজিট লিমিটেড ও এবিসি নিট ডাইং অ্যান্ড ফিনিশিং মিলসের চেয়ারম্যান মাহতাবউদ্দিন আহমেদ চৌধুরীসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত।

বুধবার (১৮ জুন) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন। নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যরা হলেন- প্রতিষ্ঠানের পরিচালক মাহবুবা হাসনাত মাহিন চৌধুরী, ফজলুল করিম ও মো. মিনহাজুল।


এদিন দুদকের পক্ষে আবেদন করেন সহকারী পরিচালক বিলকিস আক্তার। আবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ঘুস নেওয়াসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সাতটি প্রতিষ্ঠানের অনুকূলে ঋণের নামে ৪৭৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগের তদন্ত চলমান। 

বিশ্বস্ত সূত্রে জানা যায়, তারা দেশত্যাগ করার চেষ্টা করছেন। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে গেলে তাদের দ্বারা পাচার করা অর্থ পুনরুদ্ধার করা দুরূহ হয়ে পড়বে। তারা যাতে দেশত্যাগ করতে না পারে সেজন্য তাদের বিদেশগমন রহিত করা জরুরি।

/এসটিও


  বিষয়:   দুর্নীতি  দুদক  আদালত  নিষেধাজ্ঞা 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: