৫ আগস্ট সরকারি ছুটির ঘোষণা আসছে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে এখন থেকে ৫ আগস্ট সরকারি ছুটি থাকবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা

2025-06-19T16:01:11+00:00
2025-06-19T16:01:11+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
৫ আগস্ট সরকারি ছুটির ঘোষণা আসছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৪:০১ পিএম 
সংবাদ সম্মেলনে উপদেষ্টা ফারুকী। ছবি: সংগৃহীত
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে এখন থেকে ৫ আগস্ট সরকারি ছুটি থাকবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত হয় তিনি বলে জানান।

বৃহস্পতিবার (১৯ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা ফারুকী এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।


তিনি বলেন, আজকের বৈঠকে জুলাই অভ্যুত্থান নিয়ে আলোচনা হয়েছে। সেখানে কী কী কাজ করতে পারি তার পরিকল্পনা নিয়ে কাজ চলছে। ৫ আগস্টকে লক্ষ্য করে ১ জুলাই থেকে কর্মসূচি শুরু হবে। মূল ইভেন্ট শুরু হবে জুলাইয়ের ১৪ তারিখ থেকে। যা চলবে ৫ আগস্ট পর্যন্ত। তার মূল লক্ষ্য হচ্ছে জুলাইয়ে যেভাবে সারা বাংলাদেশ এক হয়েছিল, তার অনুভূতিটাকে আবার ফিরিয়ে আনা। সেটা আমাদের মধ্যে আছে, তারপর পুনরুজ্জীবিত করা।

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আরও বলেন, জুলাইয়ে কী কী কর্মসূচি থাকবে তা আগামী সোমবার (২৩ জুন) প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে ঘোষণা করা হবে।

/এসটিও


  বিষয়:   জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান  সরকারি ছুটি  ৫ আগস্ট  ছুটি  সংস্কৃতি উপদেষ্টা  মোস্তফা সরয়ার ফারুকী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: