আবু সাঈদ হত্যায় ৩০ জনের সম্পৃক্ততা মিলেছে

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার তদন্ত শেষ হয়েছে। তদন্তে এই হত্যা ঘটনায় ৩০ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে।বৃহস্পতিবার

2025-06-26T12:09:01+00:00
2025-06-26T12:09:01+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
আইন-আদালত
আবু সাঈদ হত্যায় ৩০ জনের সম্পৃক্ততা মিলেছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ১২:০৯ পিএম 
ফাইল ছবি
জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার তদন্ত শেষ হয়েছে। তদন্তে এই হত্যা ঘটনায় ৩০ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এসব তথ্য জানা গেছে। আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল হতে পারে আজই। 

এর আগে গত ১৫ জুন শহীদ আবু সাঈদ হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও এক মাস সময় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেদিন মামলার পরবর্তী শুনানির জন্য ১৪ জুলাই দিন ধার্য করা হয়। এছাড়া, এই মামলায় ৪ আসামিকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতিও দেওয়া হয়।

গত বছরের ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিতে নিহত হন আবু সাঈদ। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: