করোনায় মৃত্যুশূণ্য দিনে আক্রান্ত ২১

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ২১ জন।এর আগের দিন

2025-06-30T21:50:08+00:00
2025-06-30T21:50:52+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
স্বাস্থ্য
করোনায় মৃত্যুশূণ্য দিনে আক্রান্ত ২১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ৯:৫০ পিএম  আপডেট: ৩০.০৬.২০২৫ ৯:৫০ পিএম
সংগৃহীত ছবি
দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ২১ জন। 

এর আগের দিন রোবাবার (২৯ জুন) মৃত্যুশূণ্যদিনে আক্রান্ত হয়েছিলেন ১৩ জন। এই নিয়ে চলতি বছরে মোট আক্রান্ত হয়েছেন ৫৬৯ জন। আর মোট মৃত্যু হয়েছে ২২ জনের।

সোমবার (৩০ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদফতরের তথ্যমতে, দেশে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ১১৪ জন। আর মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২১ জনের।


স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৪টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৮৪টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫৭ লাখ ৩২ হাজার ১১৪টি। আর দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক শূণ্য চার শতাংশ এবং গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ৪৭ শতাংশ। এছাড়া দেশে শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের ঘোষণা দেয় সরকার। আর করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ওই মাসের ১৮ তারিখে।

/এসটিও



  বিষয়:   করোনা  আক্রান্ত  মৃত্যু  স্বাস্থ্য অধিদফতর 


Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: