কর্মস্থলে অনুপস্থিত আরও তিন পুলিশ কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে ৫ আগস্টের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত আরও ৩ পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।মঙ্গলবার (১ জুলাই) স্বরাষ্ট্র

2025-07-01T16:46:21+00:00
2025-07-01T16:47:04+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
কর্মস্থলে অনুপস্থিত আরও তিন পুলিশ কর্মকর্তা বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৪:৪৬ পিএম  আপডেট: ০১.০৭.২০২৫ ৪:৪৭ পিএম
সংগৃহীত ছবি
ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে ৫ আগস্টের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত আরও ৩ পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। 

মঙ্গলবার (১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক পৃথক প্রজ্ঞাপনে তাদের বরখাস্ত করা হয়। এর আগে গত রোববার ১৩ জন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছিল। কর্মস্থলে অনুপস্থিত থাকার অপরাধে এ নিয়ে দুই দফায় ১৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হলো। 


এদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(গ) অনুসারে পলায়নের অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন সময়ে তারা খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, চট্টগ্রাম রেঞ্জের সাবেক ডিআইজি বর্তমানে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির ডিআইজি নূরে আলম মিনা কর্তৃপক্ষের বিনা অনুমতিতে গত ৯ ফেব্রুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত। ডিএমপি ডিবির সাবেক ডিসি বর্তমানে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মানস কুমার পোদ্দার কর্তৃপক্ষের বিনা অনুমতিতে গত বছরের ১৮ অক্টোবর থেকে কর্মস্থলে অনুপস্থিত। এছাড়া গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. রহমত উল্লাহ চৌধুরী কর্তৃপক্ষের বিনা অনুমতিতে গত ১০ ফেব্রুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত।

/এসটিও


  বিষয়:   জুলাই অভ্যুত্থান  পুলিশ  কর্মস্থলে অনুপস্থিত  বরখাস্ত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: