গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ, উচ্ছেদ এবং বকেয়া আদায়ে অভিযান চালিয়েছে
তিতাস গ্যাস। অভিযানে বকেয়ার কারণে ২৬টি চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
বুধবার (২ জুলাই) তিতাস
গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির জোনাল বিক্রয় অফিস মানিকগঞ্জের আওতাধীন সাটুরিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, অভিযানে বকেয়ার কারণে মিটারযুক্ত আবাসিক ১টি ও মিটারবিহীন আবাসিক ২২টি সংযোগের মোট ২৬ টি চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এদিন আঞ্চলিক বিক্রয় বিভাগ সোনারগাঁও, আঞ্চলিক রাজস্ব শাখা সোনারগাঁও কর্তৃক শুভকরদী, বন্দর এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় বকেয়ার কারণে ৫টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এছাড়া তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির জোনাল বিক্রয় অফিস শ্রীপুরের এরিয়া বেইজড মনিটরিং টিম-২ কর্তৃক সান পাওয়ার সিরামিক কো.লি. ও মোহাম্মাদি নীট স্টার লি.পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনকালে মোহাম্মাদি নীট স্টার লি. এ গ্রাহক আঙিনায় ৪৭০কেজি/ঘণ্টা ক্ষমতাসম্পন্ন ১টি বয়লারে গ্যাস ব্যবহার পাওয়া যায়, যার অনুমোদন নেই।