শেখ হাসিনার এপিএস লিকুর জমি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

আদালত প্রতিবেদক

আইন-আদালত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) গাজী হাফিজুর রহমান লিকুর নামে উত্তরার (রাজউক থেকে বরাদ্দকৃত) ১৩ লাখ

2025-07-07T17:45:28+00:00
2025-07-07T17:46:20+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
আইন-আদালত
শেখ হাসিনার এপিএস লিকুর জমি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ
আদালত প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৫:৪৫ পিএম  আপডেট: ০৭.০৭.২০২৫ ৫:৪৬ পিএম
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাবেক এপিএস গাজী হাফিজুর রহমান লিকু। ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) গাজী হাফিজুর রহমান লিকুর নামে উত্তরার (রাজউক থেকে বরাদ্দকৃত) ১৩ লাখ ৬০ হাজার ৮০০ টাকার তিন কাঠা, গোপালগঞ্জ সদরের ৩০ লাখ ১১ হাজার টাকার ১৪ শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া দুটি ব্যাংক হিসাবে থাকা পাঁচ লাখ ৮৬ হাজার ৪১২ টাকা এবং একটি সঞ্চয়ী হিসাবের পাঁচ লাখ টাকা অবরুদ্ধ করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ এ তথ্য জানান।


এদিন দুদকের সহকারি পরিচালক রাকিবুল হায়াত এসব সম্পদ জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, হাফিজুর রহমান লিকু সাবেক প্রধানমন্ত্রীর সাবেক সহকারী একান্ত সচিব-২ হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে প্রাথমিক অনুসন্ধানে মোট ৫৫ লাখ ৩২ হাজার ৮৮০ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও নিজ ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। 

মামলার তদন্তকালে বিশ্বস্তসূত্রে জানা যায়, আসামির মালিকানাধীন স্থাবর ও অস্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করছেন। আসামির মালিকানাধীন স্থাবর ক্রোক এবং অস্থাবর সম্পদসমূহ অবরুদ্ধ করা না হলে বিচারকালে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে অবিলম্বে তার মালিকানাধীন স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন। 

এর আগে, গত বছরের ১৪ অক্টোবর একই আদালত হাফিজুর রহমান লিকু ও তার স্ত্রী রহিমা আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।

/এসটিও


  বিষয়:   শেখ হাসিনা  এপিএস লিকু  জমি জব্দ  ব্যাংক হিসাব অবরুদ্ধ  আদালত 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: