রাজধানীতে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক

অপরাধ

রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের পাশে সোহাগ নামে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে।বুধবার (৯ জুলাই) বিকেলের দিকে মিটফোর্ড হাসপাতালের তিন

2025-07-09T20:58:04+00:00
2025-07-09T21:15:45+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
অপরাধ
রাজধানীতে যুবক খুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৮:৫৮ পিএম  আপডেট: ০৯.০৭.২০২৫ ৯:১৫ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের পাশে সোহাগ নামে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (৯ জুলাই) বিকেলের দিকে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদের পরিপ্রেক্ষিতে মিটফোর্ড হাসপাতালে তিন নম্বর গেট সংলগ্ন রাস্তা থেকে সোহাগের মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে তার মাথায় পাথর দিয়ে আঘাত ও পিটিয়ে হত্যা করা হয়েছে।


নিহত সোহাগ কেরানীগঞ্জ এলাকায় থাকত ও পেশায় ভাঙ্গারি ব্যবসায়ী ছিল। ঘটনার বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলুমিনিয়াম তারের ব্যবসার ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটেছে। নিহত সোহাগ আওয়ামী লীগের আমলেও এই এলুমিনিয়ামের চোরাই তারের বেচা-কেনার সঙ্গে জড়িত ছিল।

/এসটিও


  বিষয়:   রাজধানী  মিটফোর্ড হাসপাতাল  পাথরের আঘাত  যুবক  হত্যা 


Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: