ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যার ঘটনায় দুই আসামি রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

অপরাধ

পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগকে (৪৩) প্রকাশ্যে পাথর মেরে হত্যার ঘটনায় দায়ের পৃথক দুই মামলায় দুই আসামির রিমান্ড মঞ্জুর

2025-07-11T21:24:02+00:00
2025-07-11T21:24:02+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
অপরাধ
ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যার ঘটনায় দুই আসামি রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৯:২৪ পিএম 
সংগৃহীত ছবি
পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগকে (৪৩) প্রকাশ্যে পাথর মেরে হত্যার ঘটনায় দায়ের পৃথক দুই মামলায় দুই আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে গ্রেফতার মাহমুদুল হাসান মহিনের পাঁচদিন ও তারেক রহমান রবিনের দুদিন রিমান্ড মঞ্জুর করেছেন।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুক্রবার (১১ জুলাই) এ আদেশ দেন। 

আদালতে কোতোয়ালি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) তানভীর বলেন, ভাঙারি ব্যবসায়ীকে হত্যার ঘটনায় কোতোয়ালি থানায় দুটি মামলা হয়। এরমধ্যে একটি হত্যা, অপরটি অস্ত্র মামলা।হত্যা মামলায় মাহমুদুল হাসান মহিনকে পাঁচদিন এবং তারেক রহমান রবিনকে অস্ত্র মামলায় দুদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

এর আগে বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর পুলিশ মাহমুদুল হাসান মহিন ও তারেক রহমান রবিনকে আটক করে। পরে কোতোয়ালি থানায় একটি হত্যা ও একটি অস্ত্র মামলা দায়ের হয়।


সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মিটফোর্ড এলাকার ৪ নম্বর রজনী ঘোষ লেনে ভাঙারির ব্যবসা করেন।

এদিকে পাথরনিক্ষেপ করে প্রকাশ্যে সোহাগকে হত্যার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ফেসবুকে অনেকেই এর নিন্দা জানিয়েছেন।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   ব্যবসায়ী হত্যা 


Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: