ব্যবসায়ীকে নৃশংস হত্যার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

জাবি প্রতিনিধি

শিক্ষা

রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে যুবদল নেতা কর্তৃক এক ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং সারাদেশে চলমান চাঁদাবাজি ও

2025-07-12T01:48:43+00:00
2025-07-12T01:48:43+00:00
 
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ৬ জুন ২০২৬
শিক্ষা
ব্যবসায়ীকে নৃশংস হত্যার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ
জাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ১:৪৮ এএম   (ভিজিট : ২২৪)
ছবি: সময়ের আলো
রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে যুবদল নেতা কর্তৃক এক ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং সারাদেশে চলমান চাঁদাবাজি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একদল শিক্ষার্থী।

শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে ‘সন্ত্রাসবিরোধী ঐক্য’ ব্যানারে মিছিল বের করেন তারা। শিক্ষার্থীদের মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বটতলায় এসে শেষ হয়।

এসময় শিক্ষার্থীদের “চাঁদা তুলে পল্টনে, চলে যায় লন্ডনে”, “বিএনপির অনেক গুণ, নয় মাসে দেড়শো খুন”, “যুবদল খুন করে, ইন্টারিম কী করে?”, “যে হাত খুন করে, সে হাত ভেঙে দাও”—ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। পরে শিক্ষার্থীরা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী আহসান লাবিবের সঞ্চালনায় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চের সংগঠক আব্দুল্লাহ আল মামুন বলেন, “আজকে আমরা যে নৃশংসতা দেখেছি, এর পরে আমাদের সামনে দুইটি পথ খোলা আছে। একটি হচ্ছে গোলামির পথ-যেখানে আমাদের এই দখলদার, চাঁদাবাজদের গোলামি করতে হবে, আমাদের সম্পত্তির ভাগ দিতে হবে। আর দ্বিতীয় পথ হচ্ছে-এদের বিরুদ্ধে রাজপথে নেমে আবার সংগ্রাম করে এদেরকে আমাদের দেশ থেকে বিতাড়িত করতে হবে। এখন আমাদের ঠিক করতে হবে—আমরা কি গোলামি বেছে নেব, নাকি সংগ্রামের পথ বেছে নেব? আমরা কি দখলদারদের অত্যাচার মেনে নেব, নাকি শাহাদতের পথ বেছে নেব?”

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি শাফায়েত মীর বলেন, “আমরা হাসিনা সরকারের জুলুম, নির্যাতন, গুম, খুন, চাঁদাবাজির বিরুদ্ধে জুলাইয়ে আন্দোলন করেছি। আবার যারা আওয়ামী লীগের পুরাতন বন্দোবস্ত চালু করতে চায়-চাঁদাবাজি, খুন, ধর্ষণ চালু করতে চায়-সে দলকে আমরা বলতে চাই, চাঁদাবাজি বন্ধ করে আপনারা ভিক্ষা করুন, আমরা ভিক্ষা দেব।”

গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু বলেন, “গত ৯ তারিখের ঘটনা আজকে আমাদের সামনে এসেছে, মিডিয়ার এই পক্ষপাতমূলক আচরণ আমরা ২৪ সালের গণঅভ্যুত্থানের সময়ও দেখেছি। এত নৃশংস একটি ঘটনা-কোনো মিডিয়াই গত দুই দিন দেশবাসীর সামনে আনেনি। গণঅভ্যুত্থানের পরে মিডিয়ার এমন আচরণ দুঃখজনক। বিএনপিকে নিয়ে আমরা একসাথে রাজপথে আন্দোলন করেছি, কিন্তু তারা এখন যা করছে, সেগুলো দুঃখজনক। এই সমস্ত চাঁদাবাজি, খুন, ধর্ষণ যদি বন্ধ না হয়-তাহলে আওয়ামী লীগকে যেভাবে আমরা দলমত নির্বিশেষে রাজপথে নেমে বিতাড়িত করেছি, সেভাবে আপনাদের বিরুদ্ধেও আমরা রাজপথে নামব, ইনশাআল্লাহ। এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে। পাশাপাশি খুলনায় যে যুবদলের একজনকে হত্যা করা হয়েছে-সেখানে কারা জড়িত, সেটাও খুঁজে বের করতে হবে।”

সময়ের আলো/এমএইচ


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: