পেন বাংলাদেশের সভাপতি ড. সামসাদ, সাধারণ সম্পাদক পারভীন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

লেখক, কবি ও মানবাধিকারকর্মীদের আন্তর্জাতিক সংগঠন ‘পেন বাংলাদেশ’-এর ২০২৫ সালের নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব

2025-07-12T20:18:53+00:00
2025-07-12T20:19:39+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
পেন বাংলাদেশের সভাপতি ড. সামসাদ, সাধারণ সম্পাদক পারভীন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৮:১৮ পিএম  আপডেট: ১২.০৭.২০২৫ ৮:১৯ পিএম
ছবি: সংগৃহীত
লেখক, কবি ও মানবাধিকারকর্মীদের আন্তর্জাতিক সংগঠন ‘পেন বাংলাদেশ’-এর ২০২৫ সালের নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. সামসাদ মোর্তুজা এবং সাধারণ সম্পাদক হয়েছেন কবি জাহানারা পারভীন।

শনিবার (১২ জুলাই) সংগঠনটির বার্ষিক সাধারণ সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২৫-২৭ মেয়াদের জন্য নতুন এই কমিটি গঠিত হয়েছে।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে- সহ-সভাপতি পারভেজ হোসেন, মুহম্মদ মুহসিন ও শামীম রেজা, যুগ্ম-সম্পাদক হামিম কামরুল হক ও মহসিন হাবীব, কোষাধ্যক্ষ লাভলী তালুকদার, প্রচার সম্পাদক শরাফত হোসেন এবং অফিস সম্পাদক জাহিদ সোহাগ।


কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- সাকিরা পারভীন, মুহাম্মদ মহিউদ্দিন, ড. সুরাইয়া ফারজানা হাসান, শাহেদ কায়েস এবং ওয়াসীম পলাশ।

উল্লেখ্য, দেশভাগের পর ১৯৪৮ সালে যাত্রা শুরু করে পেন ইন্টারন্যাশনালের শাখা ‘পাকিস্তান পেন’। ওই সময় এর সভাপতি ছিলেন ড. মুহম্মদ শহীদুল্লাহ এবং সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ আলী আহসান। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সংগঠনটির নামকরণ করা হয় ‘পেন বাংলাদেশ’।

/এসটিও


  বিষয়:   পেন বাংলাদেশ  নির্বাহী কমিটির নির্বাচন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: