করোনায় আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। রোববার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য

2025-07-13T17:32:21+00:00
2025-07-13T17:32:21+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
করোনায় আরও একজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৩ জুলাই, ২০২৫, ৫:৩২ পিএম 
সংগৃহীত ছবি
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। রোববার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এই সময়ে নতুন করে কারও শরীরে করোনা শনাক্ত হয়নি। তবে নমুনা পরীক্ষা করা হয়েছে ২১৮ জনের। চলতি বছরের জানুয়ারি থেকে এই রোগটিতে আক্রান্ত হয়েছেন ৬৭৫ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৭ রোগী।

দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ২২০ জন। মারা গেছেন ২৯ হাজার ৫২৬ জন।


২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর একই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   করোনাভাইরাস  করোনা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: