নৌকা প্রতীক থাকবে কিনা, জানালেন নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শাপলা প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে না জানিয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও ইসির প্রতীকের

2025-07-13T20:26:40+00:00
2025-07-13T20:26:40+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
নৌকা প্রতীক থাকবে কিনা, জানালেন নির্বাচন কমিশনার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৩ জুলাই, ২০২৫, ৮:২৬ পিএম 
সংগৃহীত ছবি
শাপলা প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে না জানিয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও ইসির প্রতীকের তফসিলে নৌকা আপাতত থাকবে।

রোববার (১৩ জুলাই) এ কথা জানান তিনি।

ইসি আব্দুর রহমানেল মাছউদ বলেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হলেও নির্বাচনী প্রতীকের তফসিলে নৌকা প্রতীক আপাতত থাকবে। কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্যই আমরা একটা প্রতীক বরাদ্দ দিয়ে থাকি। এই প্রতীকগুলো ইসির সংরক্ষিত। এখন কোনো দলকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলে প্রতীক বাদ দেওয়ার সুযোগ নেই। আপাতত আওয়ামী লীগের নৌকা প্রতীক থাকছে বলে জানান তিনি।

শাপলা প্রতীক প্রসঙ্গে আব্দুর রহমানেল মাছউদ বলেন, যেকোনো দল যেকোনো প্রতীক চাইতে পারে। তবে যেহেতু নির্বাচন কমিশনের তফসিলে এই প্রতীক নেই, সেহেতু শাপলা এখন অন্তর্ভুক্ত হচ্ছে না। এনসিপি দল হিসেবে পরে নিবন্ধন পেলে এসব পর্যালোচনা করে দেখা হবে বলে জানান জ্যেষ্ঠ এ কমিশনার।


এর আগে রোববার বেলা ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ পাঁচ সদস্যের প্রতিনিধি বৈঠকে বসেন।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   শাপলা  প্রতীক  নির্বাচন কমিশনার  আব্দুর রহমানেল মাছউদ  আওয়ামী লীগ  নৌকা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: