ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড: ৫ দিনের রিমান্ডে দুই ভাই

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগকেপাথর দিয়ে মাথায় আঘাত করেনৃশংস হত্যার ঘটনায় গ্রেফতার দুই ভাই সজীব

2025-07-14T17:40:28+00:00
2025-07-14T17:42:15+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আইন-আদালত
ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড: ৫ দিনের রিমান্ডে দুই ভাই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৫:৪০ পিএম  আপডেট: ১৪.০৭.২০২৫ ৫:৪২ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগকে পাথর দিয়ে মাথায় আঘাত করে নৃশংস হত্যার ঘটনায় গ্রেফতার দুই ভাই সজীব বেপারী এবং রাজীব বেপারীর ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তাদের রিমান্ডের আদেশ দেন। 

এদিন মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার ওসি পুলিশের পরিদর্শক মো. মনিরুজ্জামান তাদেরকে আদালতে হাজির করে প্রত্যেকের সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। 

আদালত আসামিদের কাছে জানতে চান, ‘আইনজীবী আছে কি?’ তখন তারা বলেন, ‘নেই।’ এ সময় রাজীব বেপারী আদালতকে বলেন, ‘সজীব বেপারী আমার বড় ভাই। আমি কিছু করিনি। আমি নির্দোষ।’


পরে আদালত তাদের দুই জনের পাঁচদিন করে রিমান্ডের আদেশ দেন। 

এর আগে রোববার (১৩ জুলাই) মধ্যরাতে নেত্রকোণা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, গত ৯ জুলাই (বুধবার) স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের গেটের কাছে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) কুপিয়ে, পিটিয়ে ও পাথর দিয়ে থেতলে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় তার বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

এ ছাড়া পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করে। এখন পর্যন্ত হত্যা মামলায় সাত জনকে গ্রেফতার করা হয়েছে।

/এসটিও


  বিষয়:   ব্যবসায়ী হত্যাকাণ্ড  রিমান্ড  আদালত 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: