সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস ও তার দুই স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

আদালত প্রতিবেদক

আইন-আদালত

সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস এবং তার দুই স্ত্রী মমতাজ বিশ্বাস ও আশানুর বিশ্বাসের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত।সোমবার

2025-07-14T21:43:39+00:00
2025-07-14T21:43:39+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আইন-আদালত
সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস ও তার দুই স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
আদালত প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৯:৪৩ পিএম 
প্রতীকী ছবি
সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস এবং তার দুই স্ত্রী মমতাজ বিশ্বাস ও আশানুর বিশ্বাসের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত। 

সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মোঃ জাকির হোসেন এ আদেশ দেন। আবেদনে বলা হয়, আবদুল লতিফ বিশ্বাসের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট আবদুল লতিফ বিশ্বাস ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানে এবং দেশের বাইরে দুর্নীতি ও অবৈধভাবে অর্থিত স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। 

গোপন সূত্রে জানা গেছে, আবদুল লতিফ বিশ্বাস এবং তার পরিবারের সদস্যরা দেশ ছেড়ে বিদেশে পালানো এবং তাদের স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন। বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: