‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’র কাজে ১১১ কোটি টাকার বেশি ব্যয় হবে

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

২৪’র জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন, শহীদদের স্মারক ও আওয়ামী লীগ সরকারের নিপীড়নের ঘটনা তুলে ধরতে গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ রূপান্তরের

2025-07-15T15:55:14+00:00
2025-07-15T17:23:17+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
অর্থনীতি
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’র কাজে ১১১ কোটি টাকার বেশি ব্যয় হবে
অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩:৫৫ পিএম  আপডেট: ১৫.০৭.২০২৫ ৫:২৩ পিএম
ফাইল ছবি
২৪’র জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন, শহীদদের স্মারক ও আওয়ামী লীগ সরকারের নিপীড়নের ঘটনা তুলে ধরতে গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ রূপান্তরের নির্মাণ কাজের কোনো দরপত্র ডাকা হবে না। অর্থাৎ এই কাজ সরাসরি ক্রয়পদ্ধতিতে সম্পন্ন করা হবে। আর এতে ব্যয় হবে ১১১ কোটি টাকারও বেশি।

মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এ বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে।


বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ রূপান্তরের মোট ১১১ কোটি ১৯ লাখ ৮১ হাজার টাকা ব্যয় হবে।

গত বছরের ২৪ ডিসেম্বর গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ রূপান্তরের সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদিত হয়। 

জানা গেছে, আগামী ৫ আগস্ট এ জাদুঘরের উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে।

/এসটিও


  বিষয়:   জুলাই গণঅভ্যুত্থান  স্মৃতি জাদুঘর  অর্থ উপদেষ্টা  সালেহউদ্দিন আহমেদ  উপদেষ্টা পরিষদ কমিটি 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: