নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম ‘দ্য নিউজ ২৪ ডটকম’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা অনুযায়ী আনুষ্ঠানিক নিবন্ধন পেয়েছে ডিজিটাল ও মাল্টিমিডিয়া ভিত্তিক অনলাইন সংবাদপোর্টাল দ্য নিউজ ২৪ ডটকম।রোববার (৯ জুলাই)

2025-07-15T16:48:19+00:00
2025-07-15T17:27:26+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম ‘দ্য নিউজ ২৪ ডটকম’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৪:৪৮ পিএম  আপডেট: ১৫.০৭.২০২৫ ৫:২৭ পিএম
ছবি: সংগৃহীত
জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা অনুযায়ী আনুষ্ঠানিক নিবন্ধন পেয়েছে ডিজিটাল ও মাল্টিমিডিয়া ভিত্তিক অনলাইন সংবাদপোর্টাল দ্য নিউজ ২৪ ডটকম।

রোববার (৯ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) অনুসারে দ্য নিউজ ২৪ ডটকমকে নিবন্ধন দেওয়া হয়েছে।


এর আগে নিবন্ধনের জন্য প্রাথমিক অনুমোদন দেয় তথ্য মন্ত্রণালয়। পরে নির্ধারিত ফি সরকারি কোষাগারে জমা দিয়ে তথ্য অধিদফতরের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর, দ্য নিউজ কর্তৃপক্ষের হাতে নিবন্ধন সনদ হস্তান্তর করা হয়।

তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা স্বাক্ষরিত ওই সনদে উল্লেখ করা হয়েছে— সরকার নির্ধারিত সব শর্তাবলী মেনে চলার বাধ্যবাধকতা থাকবে এই অনলাইন গণমাধ্যমের।

উল্লেখ্য, ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি ‘সারাদেশে সবার সাথে’ স্লোগানে যাত্রা শুরু করে দ্য নিউজ ২৪ ডটকম। শুরু থেকেই একঝাঁক তরুণ, মেধাবী ও পেশাদার সংবাদকর্মী এই প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছে। পোর্টালটি তথ্যের স্বাধীনতা, জনস্বার্থ ও পেশাদার সাংবাদিকতার মানদণ্ড বজায় রেখে সঠিক সংবাদ পরিবেশনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

/এসটিও


  বিষয়:   গণমাধ্যম  নিবন্ধন  অনলাইন সংবাদমাধ্যম  দ্য নিউজ ২৪ ডটকম 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: