শেখ পরিবারের নামে থাকা আরও ৬০ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার স্ত্রী ফজিলাতুন্নেছার নামে প্রতিষ্ঠিত দেশের আরও ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার।বুধবার (১৬

2025-07-16T19:16:12+00:00
2025-07-16T19:16:12+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
শিক্ষা
শেখ পরিবারের নামে থাকা আরও ৬০ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৭:১৬ পিএম 
সংগৃহীত ছবি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার স্ত্রী ফজিলাতুন্নেছার নামে প্রতিষ্ঠিত দেশের আরও ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার

বুধবার (১৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে।

অফিস আদেশে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে জড়িত ব্যক্তিদের নামে রাষ্ট্রীয় সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার নামকরণ বাতিলের বিষয়ে চলতি বছরের ১৬ জানুয়ারি অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজ এবং কলেজের নাম পরিবর্তন করে নামকরণ করা হলো।

উল্লেখ, এর আগেও শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের  নাম পরিবর্তন করে অন্তর্বর্তী সরকার। প্রতিষ্ঠানগুলোতে মূলত সংশ্লিষ্ট এলাকার নাম রাখা হয়েছে। আবার বেশ কয়েকটি কলেজের নাম আগের নামে ফেরানো হয়েছে।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  ফজিলাতুন্নেছা  শিক্ষাপ্রতিষ্ঠান  অন্তর্বর্তী সরকার  শিক্ষা মন্ত্রণালয় 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: