সাবেক মন্ত্রী হাসান মাহমুদের মেয়ের চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধ

আদালত প্রতিবেদক

আইন-আদালত

অবৈধভাবে সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদের চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধের

2025-07-16T20:49:09+00:00
2025-07-16T20:50:07+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আইন-আদালত
সাবেক মন্ত্রী হাসান মাহমুদের মেয়ের চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধ
আদালত প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৮:৪৯ পিএম  আপডেট: ১৬.০৭.২০২৫ ৮:৫০ পিএম
ফাইল ছবি
অবৈধভাবে সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদের চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ১ কোটি ৩২ লাখ ৭৬ হাজার ২১৮ টাকা রয়েছে।

বুধবার (১৬ জুলাই) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন। চারটি ব্যাংক হিসাব হলো- ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, মেঘনা ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের এ চার হিসাবে মোট জমার পরিমাণ ১ কোটি ৩২ লাখ ৭৬ হাজার ২১৮ টাকা। 


দুদকের আবেদনে বলা হয়, মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয় বহির্ভূত ১ কোটি ১১ লাখ টাকার সম্পদের মালিকানা অর্জন করে ভোগদখলে রেখে অপরাধমূলক অসদাচরণ করেছেন হাছান মাহমুদ। এছাড়া ৯টি ব্যাংক হিসেবে ৩৯ কোটি ৭৬ লাখ টাকা হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করেছেন।

হাসান মাহমুদের মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদের চারটি ও তার স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্যদের নামে ১২১টি সন্দেহজনক হিসাব পরিচালিত হচ্ছে যার লেনদেন অস্বাভাবিক ও সন্দেহজনক। এসব লেনদেনে তার মেয়ে ও দুই ভাইসহ পরিবারের অন্যান্য সদস্যদের সম্পৃক্ততা স্পষ্ট। এসব সম্পদ হাছান মাহমুদের জ্ঞাত আয় বহির্ভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

/এসটিও


  বিষয়:   অবৈধ সম্পদ অর্জন  ব্যাংক হিসাব  অবরুদ্ধ  আদালত 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: