৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা শুরু শুক্রবার

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

শুক্রবার ৪৮তম বিশেষ বিসিএস (এমসিকিউ) লিখিত পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি)। একই সঙ্গে পরীক্ষার্থীদের জন্য

2025-07-16T22:25:55+00:00
2025-07-16T22:25:55+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
শিক্ষা
৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা শুরু শুক্রবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১০:২৫ পিএম 
সংগৃহীত ছবি
শুক্রবার ৪৮তম বিশেষ বিসিএস (এমসিকিউ) লিখিত পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি)। একই সঙ্গে পরীক্ষার্থীদের জন্য তিনটি বিশেষ নির্দেশনা দিয়েছে পিএসসি।

বুধবার (১৬ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  ইতিমধ্যে সকল প্রস্ততি নিয়েছে পিএসসি। সকাল (১০-১২টা) পর্যন্ত চলবে এ পরীক্ষা।একই সঙ্গে পরীক্ষার আসনবিন্যাস অনলাইনে প্রকাশ করা হয়েছে।

পিএসসির তিন নির্দেশনা:

১. সকাল ৮টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষার্থীদের অবশ্যই প্রবেশপত্র এবং কালো কালির বলপেন নিয়ে নির্ধারিত পরীক্ষা হলে প্রবেশ করতে হবে। সকাল ৯টা ৩০ মিনিটে পরীক্ষা হলের মূল ফটক বন্ধ করে দেওয়া হবে এবং এর পর কোনো পরীক্ষার্থীকে হলে প্রবেশ করতে দেওয়া হবে না।

২. সকাল ৯টা ৩০ মিনিটে পরীক্ষার্থীদের মধ্যে উত্তরপত্র বিতরণ করা হবে এবং হাজিরা গ্রহণ করা হবে। তাই পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যেই নির্ধারিত হলের নির্ধারিত কক্ষে আসন গ্রহণ করতে হবে।

৩. সকাল ৯টা ৩০ মিনিট থেকে ৯টা ৫৫ মিনিটের মধ্যে পরীক্ষার্থীরা তাদের উত্তরপত্রে নিজ জেলা ও রেজিস্ট্রেশন নম্বর লিখবেন এবং রেজিস্ট্রেশন নম্বরের সংশ্লিষ্ট বৃত্তগুলো কালো কালির বলপেন দিয়ে পূরণ করবেন। এই সময়ে পরীক্ষার্থীদের হাজিরা তালিকায় স্বাক্ষর করতে হবে। হাজিরা তালিকায় স্বাক্ষর না করলে উত্তরপত্র বিবেচনা করা হবে না।

সময়ের আলো/এমএইচ 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: