ফতুল্লা থানার সাবেক ওসির দুই বছরের কারাদণ্ড

আদালত প্রতিবেদক

আইন-আদালত

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ফতুল্লা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাছান আলীর দুই বছরের

2025-07-20T19:37:59+00:00
2025-07-20T19:38:24+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
আইন-আদালত
ফতুল্লা থানার সাবেক ওসির দুই বছরের কারাদণ্ড
দুদকের মামলা
আদালত প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২০ জুলাই, ২০২৫, ৭:৩৭ পিএম  আপডেট: ২০.০৭.২০২৫ ৭:৩৮ পিএম
ফাইল ছবি
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ফতুল্লা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাছান আলীর দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২০ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত নং-৫ এর বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। রায়ে কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 


এছাড়া এ মামলায় গ্রেফতার হয়ে আসামির এর আগে জেলহাজতে আটক থাকাকালীন সাজার মেয়াদ থেকে বাদ যাবে বলে রায়ে উল্লেখ করেন বিচারক। অপরদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তার স্ত্রী কামরুন্নাহার রুবিকে খালাস দেওয়া হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, ১৯৯৭ থেকে ২০১২ সালের ২৬ ডিসেম্বর পর্যন্ত ওসি মো. হাসান আলী মোট ১৩ লাখ ৯১ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেন। তাকে সম্পদ বিবরণী জমা দিতে বলা হলে তিনি এই পরিমাণ সম্পদের তথ্য গোপন করেন। এ অভিযোগে ২০১৪ সালের ১১ সেপ্টেম্বর রাজধানীর রমনা থানায় দুদকের সহকারী পরিচালক মো. হেলালউদ্দিন শরীফ বাদী হয়ে মামলাটি করেন।

/এসটিও



  বিষয়:   দুর্নীতি  দুদক  আদালত  ফতুল্লা থানার সাবেক ওসি  কারাদণ্ড 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: