স্ত্রীসহ তারিক আহমেদের ৫২ বিঘা জমি জব্দের আদেশ

আদালত প্রতিবেদক

আইন-আদালত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও স্ত্রী শাহীন সিদ্দিকের নামে গাজীপুরে থাকা ৫২ বিঘা জমি জব্দের

2025-07-23T21:32:28+00:00
2025-07-23T21:33:16+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
আইন-আদালত
স্ত্রীসহ তারিক আহমেদের ৫২ বিঘা জমি জব্দের আদেশ
আদালত প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৯:৩২ পিএম  আপডেট: ২৩.০৭.২০২৫ ৯:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও স্ত্রী শাহীন সিদ্দিকের নামে গাজীপুরে থাকা ৫২ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসব জমির মূল্য দেখানো হয়েছে ২৬ কোটি ১৮ লাখ ৪৬ হাজার টাকা।

বুধবার (২৩ জুলাই) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।


এদিন দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম জমি জব্দের এ আবেদন করেন। আবেদনে বলা হয়, তারিক আহমেদ সিদ্দিক এবং শাহিন সিদ্দিকের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। 

অনুসন্ধানকালে জানা যায়, তাদের মালিকানাধীন এসব সম্পত্তি অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির আগে এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধান ক্ষতির সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত তাদের স্থাবর সম্পদ/সম্পত্তির মালিকানা পরিবর্তন/স্থানান্তর বা অন্য কোনো প্রক্রিয়ায় হস্তান্তর করতে না পারেন এ মর্মে সম্পদে ক্রোকের আদেশ প্রার্থনা করছি। পরে আদালত আবেদন মঞ্জুর করেছেন।

/এসটিও


  বিষয়:   তারিক আহমেদ সিদ্দিক  অবৈধ সম্পদ  জমি জব্দ  দুর্নীতি  মামলা  দুদক 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: