যেখানে সক্ষমতা নেই সেখানে শিবির গুপ্ত রাজনীতি করছে: নাছির

রাবি প্রতিনিধি

শিক্ষা

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে ‘গুপ্ত সংগঠনের’ নেতা-কর্মীরা টার্গেট করে ছাত্রদলের

2025-07-23T21:52:09+00:00
2025-07-23T21:52:09+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
শিক্ষা
যেখানে সক্ষমতা নেই সেখানে শিবির গুপ্ত রাজনীতি করছে: নাছির
রাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৯:৫২ পিএম 
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। ছবি: সময়ের আলো
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে ‘গুপ্ত সংগঠনের’ নেতা-কর্মীরা টার্গেট করে ছাত্রদলের বিরুদ্ধে প্রোপাগান্ডা শুরু করে। গুপ্ত সংগঠনের রাজনীতি থেকে আমাদের সতর্ক থাকতে হবে। তাদের বিরুদ্ধে ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

বুধবার (২৩ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে রাবি শাখা ছাত্রদলের আয়োজনে জুলাই শহিদদের স্মরণে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিবিরের রাজনীতির বিষয়ে ছাত্রদল সম্পাদক নাছির উদ্দিন বলেন, ৫ আগস্টের পরে ছাত্রশিবির আত্মপ্রকাশ করায় আমরা স্বাগত জানিয়েছিলাম। যেসব ক্যাম্পাসে তাদের অবস্থান রয়েছে শুধুমাত্র সেখানে তারা আত্মপ্রকাশ করেছে। আর যেখানে সক্ষমতা দেখাতে পারে না সেখানে গুপ্ত অবস্থায় রাজনীতি করছে। কমিটি প্রকাশ করছে না। শিবিরের আসল প্রকাশ্য রুপ ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে পাবেন না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটি শিবিরের রাজনীতিকে কখনোই অনুমতি দেয়নি। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাবির কিছু দুষ্কৃতিকারীদের সংঘবদ্ধ সহায়তায় তারা কার্যক্রম পরিচালনা করছে।

তিনি আরও বলেন, যদি শিবির দেখতে চান, শিবিরের আচার-ব্যবহার ও সন্ত্রাসী কার্যক্রম দেখতে চান তাহলে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলে যান। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত ৫ বছরের বেশি সময় ধরে সাধারণ শিক্ষার্থীদের উপর কি ধরনের নির্যাতন চালানো হয়েছে! আপনারা চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গেলে শিবিরের আসল চরিত্র দেখতে পাবেন।

স্মরণ সভায় রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি জহির রায়হান আহমেদ। শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সর্দার রাশেদ আলীর সঞ্চালনায় রাবি ও রাজশাহী মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতা বক্তব্য দেন। এ সময় শাখা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

/এসটিও


  বিষয়:   ছাত্রদল  নাছির উদ্দিন নাছির  রাজশাহী বিশ্ববিদ্যালয়  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: