রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৮৭ বারের মতো পেছালো

আদালত প্রতিবেদক

আইন-আদালত

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৬ আগষ্ট দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে ৮৭

2025-07-24T15:28:06+00:00
2025-07-24T15:28:44+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আইন-আদালত
রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৮৭ বারের মতো পেছালো
আদালত প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৩:২৮ পিএম  আপডেট: ২৪.০৭.২০২৫ ৩:২৮ পিএম
পুরোনো ছবি
বাংলাদেশ ব্যাংকেরিজার্ভ চুরির ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৬ আগষ্ট দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে ৮৭ বারের মতো পেছালো মামলার প্রতিবেদন দাখিল।

বৃহস্পতিবার (২৪ জুলাই) এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। এ দিন মামলার তদন্ত সংস্থা সিআইডি তদন্ত প্রতিবেদন দাখিল না করায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ আদেশ প্রদান করেন।


মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়ে যায়। স্থানান্তরিত এসব টাকা ফিলিপাইনে পাঠানো হয়। 

এ ঘটনায় একই বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে মুদ্রা পাচার ও তথ্যপ্রযুক্তি আইনে অজ্ঞাতানামাদের আসামি করে মতিঝিল থানায় মামলা করেন।


/এসটিও



  বিষয়:   রিজার্ভ চুরি  মামলা  আদালত 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: