স্টেট ইউনিভার্সিটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কাইয়ুম, সম্পাদক ফারদিন

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

স্টেট ইউনিভার্সিটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সুজা) নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. কাইয়ুম হোসেন (বাংলা ট্রিবিউন)

2025-07-27T17:34:15+00:00
2025-07-27T17:34:15+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
স্টেট ইউনিভার্সিটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কাইয়ুম, সম্পাদক ফারদিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৭ জুলাই, ২০২৫, ৫:৩৪ পিএম 
স্টেট ইউনিভার্সিটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কাইয়ুম, সম্পাদক ফারদিন
স্টেট ইউনিভার্সিটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সুজা) নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. কাইয়ুম হোসেন (বাংলা ট্রিবিউন) ও সাধারণ সম্পাদক ফারদিন আলম (নাগরিক প্রতিদিন)।

আজ রবিবার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের স্কলার্স ইন সেমিনার কক্ষে ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন স্টেট ইউনিভার্সিটির উপাচার্য ও সুজার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো আখতার হোসেন খান। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্টেট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. নওজিয়া ইয়াসমিন ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি। 

অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. আহমেদ হোসাইন ও জার্নালিজম কমিউনিকেশন ও মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মো. সামসুল ইসলাম ও নাগরিক টিভি কানাডার সিইও টিটো রহমান।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন 
সহ-সভাপতি তাকি বিন মহসিন (টি স্পোর্টস), যুগ্ম সাধারণ সম্পাদক মিশু আলী সুহাস (জেসিএমএস টিভি), দপ্তর সম্পাদক ফারহানা আক্তার মিম (চলনবিল প্রবাহ), কোষাধ্যক্ষ মো. বেলায়েত শেখ (দৈনিক করতোয়া), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদ হাসান রাফি (জেসিএমএস টিভি), সাংস্কৃতিক সম্পাদক ঐশী গোস্বামী (এটিএন বাংলা), 

কার্যনির্বাহী সদস্য যথাক্রমে- মো. বখতিয়ার উদ্দীন সানি (জেসিএমএস টিভি), আফরোজা আক্তার লামিয়া (যমুনা টেলিভিশন, ফাইজুল কবির জয় (মাই টিভি)।


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: