রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১৫ সেপ্টেম্বর

রাবি প্রতিনিধি

শিক্ষা

প্রায় সাড়ে তিন দশক পর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেছে রাকসু নির্বাচন কমিশন।

2025-07-28T17:43:13+00:00
2025-07-28T17:43:31+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১৫ সেপ্টেম্বর
রাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৫:৪৩ পিএম  আপডেট: ২৮.০৭.২০২৫ ৫:৪৩ পিএম
রাবির সিনেট ভবনে রাকসু নির্বাচন কমিশনের সদস্যরা সোমবার তফসিল ঘোষণা করেন। ছবি: সংগৃহীত

প্রায় সাড়ে তিন দশক পর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেছে রাকসু নির্বাচন কমিশন। চলতি বছরের ১৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ ও ফলাফল অনুষ্ঠিত হবে


সোমবার (২৮ জুলাই) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রাকসু নির্বাচন কমিশনের সদস্য এনামুল হক পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেন।


তফসিলে বলা হয়, ৩১ জুলাই আচরণবিধি প্রকাশ, ৬ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৭ আগস্ট ও ১০ থেকে ১২ আগস্ট ভোটার তালিকা আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ১৪ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১৭ থেকে ১৯ আগস্ট মনোনয়নপত্র বিতরণ, ২১, ২৪ ও ২৫ আগস্ট মনোনয়নপত্র দাখিল এবং ২৭ থেকে ২৮ আগস্ট মনোনয়নপত্র বাছাই করা হবে।


এতে আরও বলা হয়, ৩১ আগস্ট প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ২ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ৪ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ও ১৫ সেপ্টেম্বর প্রতিটি আবাসিক হলে ভোটগ্রহণ করে ওই দিনই ফলাফল প্রকাশ করা হবে।


নির্বাচনে নিরাপত্তা ইস্যুতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসাইন বলেন, আমরা আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন সংগঠনের সাথে কথা বলেছি। তারা আমাদের নির্বাচন সম্পূর্ণ হওয়া পর্যন্ত সার্বিকভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে।

আরও পড়ুন


উল্লেখ্য, প্রায় ৩৫ বছর ধরে বন্ধ থাকা রাকসু নির্বাচনের দাবি জানিয়ে শিক্ষার্থীরা গত কয়েক বছর ধরে নানা কর্মসূচি ও আন্দোলন চালিয়ে আসছিল। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ছাত্র-সংগঠনগুলোর চাপ, সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদ, মানববন্ধনঅবস্থান কর্মসূচির ফলে বিষয়টি আবারও আলোচনায় আসে


আরআর



Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: