মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আ.লীগ নেতা মোবারককে খালাস

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্রাহ্মণবাড়িয়ার সাবেক আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।বুধবার (৩০ জুলাই) প্রধান বিচারপতি

2025-07-30T14:17:40+00:00
2025-07-30T14:24:00+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আইন-আদালত
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আ.লীগ নেতা মোবারককে খালাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ২:১৭ পিএম  আপডেট: ৩০.০৭.২০২৫ ২:২৪ পিএম
খালাস পাওয়া মোবারক হোসেন হাসিমুখে বিজয় চিহ্ন দেখিয়ে আলাদত থেকে বের হচ্ছেন। ছবি: সংগৃহীত
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্রাহ্মণবাড়িয়ার সাবেক আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।

বুধবার (৩০ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ মোবারকের করা আপিল মঞ্জুর করে এ রায় দেন।

একইসঙ্গে আপিল বিভাগ মোবারককে মৃত্যুদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের দেওয়া রায় বাতিল করেছেন।

জামায়াত নেতা এটিএম অজাহারের পর মোবারক হোসেন দ্বিতীয় ব্যক্তি, যিনি একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় থেকে খালাস পেলেন।

মোবারক হোসেন ২০১২ সাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ২৪ নভেম্বর তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

তার বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগের মধ্যে দুটি প্রমাণিত হয়। এর একটিতে মৃত্যুদণ্ড ও অপরটিতে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল। বাকি তিনটি অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়।

একাত্তর সালে মোবারক ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার বাহিনীর অন্যতম সদস্য ছিলেন বলে উল্লেখ করা হয় তার মৃত্যুদণ্ডের রায়ে। পরে মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে তিনি আপিল করেন। চলতি বছরে ৮ জুলাই সেই আপিলের শুনানি শুরু হয়ে আজ শেষ হয়।

/এমএইচআর


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: