ওয়েবসাইট না থাকার ব্যাখ্যা চেয়েছে মাউশি

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

ঢাকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন কিছু অফিস ও প্রতিষ্ঠানে ওয়েবসাইট না থাকায় আগামী ৩ কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা চেয়েছে

2025-07-30T20:57:25+00:00
2025-07-30T20:57:25+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
শিক্ষা
ওয়েবসাইট না থাকার ব্যাখ্যা চেয়েছে মাউশি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৮:৫৭ পিএম   (ভিজিট : ২৭৪)
সংগৃহীত ছবি
ঢাকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের  আওতাধীন কিছু অফিস ও প্রতিষ্ঠানে ওয়েবসাইট না থাকায় আগামী ৩ কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। 

অধিদফতরের পরিচালক প্রফেসর বি এম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা সেবা প্রদান প্রতিশ্রুতি কর্মপরিকল্পনা নির্দেশিকা ২০২৪-২৫ অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন অফিস বা প্রতিষ্ঠান সমূহের প্রধান প্রতিশ্রুতি হালনাগাদ পূর্বক কাল নাগাদকৃত সেবা প্রদান প্রতিশ্রুতি সংশ্লিষ্ট দপ্তর বা সংস্থার ওয়েবসাইটে আপলোড ও  প্রদর্শন নিশ্চিত করণের নির্দেশনা রয়েছে।

অধিদফতরের আওতাধীন বেশ কিছু দফতরে ওয়েবসাইট নেই। তার আওতাধীন যে সকল অধিদফতরে ওয়েবসাইট নেই সে সকল দফতর প্রধানকে ওয়েবসাইট না থাকার কারণ ব্যাখ্যাকরণ  এবং ওয়েবসাইট তৈরির বিষয়ে কোন পদক্ষেপ  নেওয়া হয়েছে কি না তা আগামী তিন-কার্য দিবসের মধ্যে  জানানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: