১৬ বছর আগের ‘ইত্যাদি’ আবার পর্দায়

বিনোদন

২০০৯ সালের আগস্ট মাসে প্রচারিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির একটি পর্ব আবার দেখা যাবে। আগামী ১ আগস্ট, শুক্রবার রাতে বাংলাদেশ

2025-07-31T08:30:53+00:00
2025-07-31T08:32:05+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
বিনোদন
১৬ বছর আগের ‘ইত্যাদি’ আবার পর্দায়
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৮:৩০ এএম  আপডেট: ৩১.০৭.২০২৫ ৮:৩২ এএম  (ভিজিট : ৩৫১)
১৬ বছর আগের ‘ইত্যাদি’ আবার পর্দায়। ছবি: সংগৃহীত

২০০৯ সালের আগস্ট মাসে প্রচারিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির একটি পর্ব আবার দেখা যাবে আগামী ১ আগস্ট, শুক্রবার রাতে বাংলাদেশ টেলিভিশনের পর্দায় সেটি দেখানো হবে। রাত ৮টার বাংলা সংবাদের পর এই পর্ব প্রচারিত হবে। ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলের সামনে এটি ধারণ করা হয়েছিল অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনায় আছেন হানিফ সংকেত।


এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০০৯ সালের আগস্টে প্রথম প্রচারিত হয়েছিল ইত্যাদির এই পর্ব। ঢাকার পুরান অংশের কুমারটুলীতে, বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, স্থাপত্য ও ঐতিহাসিক গুরুত্বে অনন্য আহসান মঞ্জিলের সামনে উন্মুক্ত মঞ্চে ধারণ করা হয়েছিল এটি।


সংগীতশিল্পী এস আই টুটুল ও শাকিলা জাফরের গান রয়েছে ইত্যাদির এই পর্বে। বর্ষাকাল নিয়ে ইত্যাদির টাঙ্গাইল পর্ব থেকে একটি গান সংকলন করা হয়েছে এই পর্বে। গানটি গেয়েছেন সংগীতশিল্পী সামিনা চৌধুরী। দুটি গানেরই কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন আলী আকবর রুপু।


আরও পড়ুন


বরাবরের মতো এবারের পর্বেও রয়েছে কয়েকটি প্রতিবেদন। রয়েছে নীলফামারীর সীমান্তবর্তী গ্রাম ডিমলার এক প্রতিবন্ধী নারী বানু আক্তার এবং আম চিঠি নিয়ে নাটোরের লক্ষ্মণবাড়িয়া গ্রামের মো. জাকির হোসেনের ওপর রয়েছে চমৎকার দুটি প্রতিবেদন। একজন নিদর্শন সংগ্রাহক আব্দুস সামাদ মণ্ডলের ওপর একটি অনুসন্ধানী প্রতিবেদন রয়েছে; যিনি জীবনের অর্ধেক সময় ব্যয় করেছেন এই নিদর্শন সংগ্রহের পেছনে।


বরাবরের মতো এবারও থাকছে বিদ্রুপাত্মক নাট্যাংশ। সামাজিক অসংগতি ও সমসাময়িক বাস্তবতা নিয়ে নির্মিত ইত্যাদির বিভিন্ন পর্ব থেকে নির্বাচিত কিছু নাট্যাংশ তুলে ধরা হবে এই সংকলিত পর্বে। পাশাপাশি থাকবে জনপ্রিয় বিভাগ নানি-নাতি, মামা-ভাগনে, দর্শক পর্ব ও চিঠিপত্র।


আরআর




  বিষয়:   ইত্যাদি  হানিফ সংকেত 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: