নির্বাচনের প্রস্তুতি চলমান: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কমিশনের মেরুদণ্ড আছে বলেই সোজা হয়ে দাঁড়িয়ে আছে এ কথা জানিয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, জাতীয় নির্বাচনকে

2025-08-04T15:54:44+00:00
2025-08-04T15:55:40+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
নির্বাচনের প্রস্তুতি চলমান: ইসি সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৩:৫৪ পিএম  আপডেট: ০৪.০৮.২০২৫ ৩:৫৫ পিএম
ফাইল ছবি
কমিশনের মেরুদণ্ড আছে বলেই সোজা হয়ে দাঁড়িয়ে আছে এ কথা জানিয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেই সব প্রস্তুতি আছে এবং নির্বাচনের প্রস্তুতি চলমান।

সোমবার (৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
 
আখতার আহমেদ বলেন, চলতি মাসের ১০ আগস্ট ভোটার তালিকা প্রকাশ হবে। আর এ বছর তিনটি তালিকা করা হবে এবং নতুন ও মৃতদের আলাদা তালিকা হবে। ৩১ আগস্টের মধ্যে চূড়ান্ত হবে।

তিনি বলেন, ৩০ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনী কেনাকাটা শেষ হবে এবং সীমানা পুননির্ধারণের কাজ শেষ হবে।

 
ইসি সচিব বলেন, ৫১টি নিবন্ধিত দলের মধ্যে আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ৩০টি আর সময় চেয়েছে ১৫টি এবং ১টির সময় হয়নি। ৫টি কোনো সাড়া দেয়নি।

তিনি আরও বলেন, নিবন্ধন পাওয়ার জন্য ১৪৫টি আবেদন জমা পড়েছে। সবাইকে পূর্ণ তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে। ৮০টি দল উত্তর দিয়েছে, কেউ সময় বৃদ্ধির আবেদন করেছে আবার ৫৯টি দল কোনো উত্তর দেয়নি।
 
ইসি সচিব আখতার আহমেদ বলেন, চলতি বছরের সেপ্টেম্বরের মাঝামাঝিতে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষকের সাত সদস্যর প্রতিনিধি দল ঢাকায় আসবেন।


সময়ের আলো/এসটিও
 



  বিষয়:   নির্বাচন কমিশন  নির্বাচনের প্রস্তুতি  ইসি সচিব  আখতার আহমেদ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: