শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে নতুন পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

সব প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি কমানোর পরিকল্পনা করছে অন্তর্বর্তীকালীন সরকার। অতিরিক্ত ছুটির কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় ঘাটতি হচ্ছে

2025-08-04T16:52:14+00:00
2025-08-04T16:52:49+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
শিক্ষা
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে নতুন পরিকল্পনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৪:৫২ পিএম  আপডেট: ০৪.০৮.২০২৫ ৪:৫২ পিএম
ফাইল ছবি
সব প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি কমানোর পরিকল্পনা করছে অন্তর্বর্তীকালীন সরকার। অতিরিক্ত ছুটির কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় ঘাটতি হচ্ছে এমন ধারণা থেকেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে বছরে গড়ে ৭৬ দিন ছুটি দেওয়া হয়। সরকার এই ছুটি কমিয়ে ৫৬-৬০ দিনে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে। তবে আপাতত শনিবারের সাপ্তাহিক ছুটি বহাল থাকবে।

সম্প্রতি দুই মন্ত্রণালয়ের মধ্যে অনুষ্ঠিত এক যৌথসভায় শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কমানোর বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রস্তাব দেওয়া হলেও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এখনো চূড়ান্ত মত দেয়নি। তবে বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং সিদ্ধান্ত নিতে সব দফতরের মতামত নেওয়া হবে।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এ বছর ছুটি কমানোর কোনো সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না। ২০২৬ সালের শিক্ষাপঞ্জি প্রণয়নের সময় থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি কমানোর এই পরিবর্তন কার্যকর হতে পারে। ২০২৫ শিক্ষাবর্ষে স্কুলে ৭৬ দিন এবং কলেজে ৭১ দিনের ছুটি রয়েছে।


এদিকে বর্তমানে ৭৬ দিনের বার্ষিক ছুটি ছাড়াও ৫২-৫৩ দিন সাপ্তাহিক ছুটি রয়েছে। এর বাইরেও নানা কারণে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকে, ফলে শিক্ষার্থীরা পাঠদানে ঘাটতির মুখে পড়ে। এতে করে তারা পরবর্তী শ্রেণিতে অপ্রস্তুত অবস্থায় উঠে যায়।

এছাড়াও সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি কমানোর পাশাপাশি কর্মঘণ্টা বাড়ানোর বিষয়েও ভাবছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের প্রায় ৮০ শতাংশ প্রাথমিক বিদ্যালয় দুই শিফটে পরিচালিত হয়, যেখানে শেখার সময় অন্যান্য দেশের তুলনায় অনেক কম। তাই প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কর্মঘণ্টা বৃদ্ধির সুপারিশ করেছে সরকার গঠিত পরামর্শক কমিটি।

সরকার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি কমিয়ে শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করতে চায় তবে বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে থাকলেও সব দফতরের মতামতের ভিত্তিতে ২০২৬ সাল থেকে নতুন শিক্ষাপঞ্জিতে এই পরিবর্তন আনা হতে পারে। 


সময়ের আলো/এসটিও


  বিষয়:   প্রাথমিক ও মাধ্যমিক স্তর  শিক্ষাপ্রতিষ্ঠান  ছুটি  অন্তর্বর্তীকালীন সরকার 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: