মাইলস্টোনে শুরু হয়েছে পাঠদান

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায়মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজেশুরু হয়েছে পাঠদান।বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার ভয়াবহতা কাটিয়ে পরিস্থিতি ধীরে ধীরেস্বাভাবিক হচ্ছে।১২ দিনের

2025-08-06T12:36:42+00:00
2025-08-06T12:40:25+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
মাইলস্টোনে শুরু হয়েছে পাঠদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ১২:৩৬ পিএম  আপডেট: ০৬.০৮.২০২৫ ১২:৪০ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শুরু হয়েছে পাঠদান। বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার ভয়াবহতা কাটিয়ে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। 

১২ দিনের ছুটি ও দুই দিনের গ্রুপ কাউন্সিলিং শেষে বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়েছে প্রতিষ্ঠানটির নবম থেকে দ্বাদশ শ্রেণির পাঠদান কার্যক্রম। 

মাইলস্টোনের জনসংযোগ কর্মকর্তা শাহ্‌ বুলবুল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, প্রথম দুই দিন ক্যাম্পাসে মূলত চলেছে দোয়া মাহফিল ও কাউন্সেলিং। আজ (বুধবার) থেকে ধাপে ধাপে শুরু হচ্ছে ক্লাস। ক্লাসের পাশাপাশি আগামী তিন মাস মনোসামাজিক কাউন্সেলিং চলবে। শিক্ষার্থীদের ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা এখন সবার মূল লক্ষ্য।


মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল আলম বলেন, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো শিক্ষার্থীদের মানসিক সাপোর্ট দেওয়া। কাউকে ক্লাসে আসতে জোর করা হয়নি। অভিভাবকদের মতামতের ভিত্তিতেই শিক্ষার্থীদের ধাপে ধাপে ক্যাম্পাসে ফেরানো হচ্ছে। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের মানসিক ক্ষতি তুলনামূলক বেশি। তাই তাদের জন্য আলাদা মনোযোগ দিয়ে সেশন পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা জানি, একটি সেশন যথেষ্ট নয়। অনেক শিক্ষার্থীর ক্ষেত্রে ধারাবাহিক সেশন দরকার। আমরা ফর্ম মাস্টারদের মাধ্যমে ফিডব্যাক নিয়ে কাজ করছি। আজ থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে। প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের ক্লাসগুলো পরবর্তী সময়ে ধাপে ধাপে চালু করা হবে।

কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল (অব.) নুরুন নবী জানান, যারা এখনো ট্রমায় আছে, তারা চাইলে অন্য কোনো শাখায় কিংবা প্রতিষ্ঠানেও স্থানান্তর হতে পারবে।


তিনি আরও বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনে আপাতত কোনো শিক্ষা কার্যক্রম চালানো হবে না। সরকার এরই মধ্যে তিনটি তদন্ত কমিটি গঠন করেছে। তারাই সিদ্ধান্ত নেবে ক্ষতিগ্রস্ত ভবনের ভবিষ্যৎ করণীয় সম্পর্কে।

কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, ব্র্যাক, বাংলাদেশ বিমান বাহিনী, স্বাস্থ্য অধিদফতর এবং কলেজের নিজস্ব সাইকোলজিস্টদের সমন্বয়ে গঠিত একটি বিশেষজ্ঞ কাউন্সেলিং টিম কাজ করছে। শুরুতে ওয়ান-টু-ওয়ান সেশন হলেও এখন গ্রুপ কাউন্সেলিং চলছে। প্লে-গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণির শিক্ষার্থীদের এতে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

গত ২১ জুলাই বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। এতে প্রতিষ্ঠানটির ৩৩ জন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকের মৃত্যু হয়। মর্মান্তিক এই দুর্ঘটনার পর প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ তিন দফায় ১২ দিনের ছুটি ঘোষণা করে।


সময়ের আলো/এসটিও


  বিষয়:   মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ  বিমান বিধ্বস্ত  পাঠদান শুরু 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: