অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ মন্তব্য করে বলেছেন, বাংলাদেশে ব্যাংকিং খাতে যেভাবে লুটপাট হয়েছে তা আর কোনো দেশে হয়নি।
বুধবার (৬ আগস্ট) সকালে রাজধানীর মিরপুরে কৃষি ব্যাংক স্টাফ কলেজে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ থেকে যেভাবে টাকা পাচার হয়েছে, ব্যাংকিং খাতে যেভাবে লুটপাট হয়েছে তা পৃথিবীর আর কোনো দেশে হয়নি।
তিনি বলেন, অন্যান্য ব্যাংকে যে অবস্থা তৈরি হয়েছে সে তুলনায় কৃষি ব্যাংকের অবস্থা বেশ ভালো।
এসময় অর্থ উপদেষ্টা আরও বলেন, যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন পর্যন্ত আর্থিক খাতের সংস্কার করে যাবেন।
সময়ের আলো/এসটিও