ফিল্ম আর্কাইভের ফেলোশিপ পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অভীক

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

শিক্ষা

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের গবেষণা ফেলো হিসেবে মনোনয়ন পেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী

2025-08-10T20:20:56+00:00
2025-08-10T20:21:31+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
ফিল্ম আর্কাইভের ফেলোশিপ পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অভীক
নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
প্রকাশ: রোববার, ১০ আগস্ট, ২০২৫, ৮:২০ পিএম  আপডেট: ১০.০৮.২০২৫ ৮:২১ পিএম
সংগৃহীত ছবি
বাংলাদেশ ফিল্ম আর্কাইভের গবেষণা ফেলো হিসেবে মনোনয়ন পেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শ্রী অভীক চন্দ্র তালুকদার। 

রোববার (১০ আগস্ট) বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. আবদুল জলিলের উপস্থিতিতে ফিল্ম আর্কাইভ ভবনের সভাকক্ষে তার সঙ্গে চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। 

জানা যায়, ‘বাংলাদেশের চলচ্চিত্রে স্বপ্নদৃশ্য : কার্যকারিতা ও নান্দনিকতা পর্যালোচনা’ শীর্ষক বিষয়ের ওপর তিনি গবেষণা পরিচালনা করবেন। এ গবেষণায় তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরীন।

অভীক বলেন, চলচ্চিত্র নিয়ে যেহেতু পড়াশোনা করছি, এ কারণে চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি এই বিষয়ে গবেষণাতেও আমার প্রবল আগ্রহ রয়েছে। এর আগে বাংলা একাডেমি এবং নজরুল বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রে চলচ্চিত্র বিষয়ে গবেষণা করার সুযোগ হয়েছে। সেগুলোতে নব্বই দশকের চলচ্চিত্র বিষয়ে গবেষণা করেছি। আর ফিল্ম আর্কাইভে যে বিষয়ে গবেষণা করব, এটার পরিধি আরও বড়। 

তিনি আরও বলেন, এবারের গবেষণাটিতে আলমগীর কবির, মোস্তফা সরয়ার ফারুকীসহ বিভিন্ন নির্মাতার ৫টি চলচ্চিত্র বেছে নিয়েছি। চলচ্চিত্রগুলোর স্বপ্নদৃশ্যের যে দৃশ্যায়ন, ফ্যান্টাসির বহিঃপ্রকাশ এবং শিল্পোন্নত ইন্ডাস্ট্রির চলচ্চিত্রে স্বপ্নবাদের সঙ্গে যে সম্পৃক্ততা, সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করব। এছাড়াও বাংলাদেশি চলচ্চিত্রে শিল্পমানের যে ধারা অনেক আগে থেকেই চলছে, হাল আমলে তা কতটুকু বিস্তৃত হয়েছে, সেটি গবেষণার মাধ্যমে তুলে ধরাই আমার মূল লক্ষ্য। 


চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের অধ্যাপক ড. জাকির হোসেন রাজু, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান এস এম আব্দুর রহমান, চলচ্চিত্র নির্মাতা ও গবেষক লাবিব নাজমুছ ছাকিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শারমিন আখতার, ফিল্ম আর্কাইভের প্রকল্প পরিচালক মোহাম্মদ আলী সরকার।

আরআর 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: