জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা এক হত্যাচেষ্টার মামলায় অভিনেত্রী শমী কায়সারকেজামিন দিয়েছেহাইকোর্ট।সোমবার (১১ আগস্ট) হাইকোর্টের একটি

2025-08-11T11:37:17+00:00
2025-08-11T11:37:17+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আইন-আদালত
জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার
হত্যাচেষ্টা মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ১১:৩৭ এএম 
ফাইল ছবি
জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা এক হত্যাচেষ্টার মামলায় অভিনেত্রী শমী কায়সারকে জামিন দিয়েছে হাইকোর্ট। 

সোমবার (১১ আগস্ট) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ থেকে তিনি এ জামিন পেয়েছেন।

চলতি বছরের গত ৯ এপ্রিল রাজধানী ঢাকার উত্তরা এলাকার টঙ্গী সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী জুবায়ের হাসান ইউসুফকে (২০) হত্যাচেষ্টা মামলায় শমী কায়সারকে গ্রেফতারের আদেশ দেন ঢাকার সিএমএম আদালত।

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট টঙ্গী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী জুবায়ের হাসান ইউসুফ আন্দোলনে অংশ নেন। ওই দিন দুপুর ১২টা ৫০ মিনিটে মিছিল নিয়ে উত্তরা পূর্ব থানাধনী আজমপুর এলাকায় পৌঁছালে আসামিদের ছোঁড়া গুলি জুবায়েরের বাম কাঁধে লাগার সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হন।

এরপর গত ২২ আগস্ট ১১ জনকে এজাহারনামী ও অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে উত্তরা পূর্ব থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী জুবায়ের। মামলায় সন্দেহভাজন আসামি অভিনেত্রী শমী কায়সার।

এর আগে গত ৮ ডিসেম্বর রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিনের জন্য আবেদন জানান এ অভিনেত্রী। আবেদনের শুনানি নিয়ে তাকে ৩ মাসের জামিন দেন হাইকোর্ট। পরে গত ১২ ডিসেম্বর আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত জামিন স্থগিত করেন তার।

এর আগে অভিনেত্রী শমী কায়সারকে গত ৫ নভেম্বর দিবাগত রাতে উওরা ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের ৫৩ নম্বর বাসা থেকে আটক করা হয়। পরদিন ৬ নভেম্বর ইশতিয়াক মাহমুদ হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে রিমান্ডে পাঠায় আদালত। তারপর থেকে তিনি কারাগারেই রয়েছে।

সময়ের আলো/এসটিও




  বিষয়:   শমী কায়সার  হত্যাচেষ্টা মামলা  জামিন  হাইকোর্ট  জুলাই আন্দোলন 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: