সোলায়মান সেলিম তিন দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক

আইন-আদালত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর লালবাগের আজিমপুর এলাকায় আইডিয়াল কলেজের প্রথমবর্ষের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক

2025-08-11T16:30:35+00:00
2025-08-11T16:33:02+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
আইন-আদালত
সোলায়মান সেলিম তিন দিনের রিমান্ডে
আদালত প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৪:৩০ পিএম  আপডেট: ১১.০৮.২০২৫ ৪:৩৩ পিএম
ফাইল ছবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর লালবাগের আজিমপুর এলাকায় আইডিয়াল কলেজের প্রথমবর্ষের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মো. সোলায়মান সেলিমকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১১ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সকাল ৯টার দিকে তাকে প্রিজন ভ্যানে করে আনা হয়। এরপর তাকে আদালতের হাজতখানায় তাকে রাখা হয়। পরবর্তীতে সোয়া ১০টার দিকে বুলেট প্রুফ জ্যাকেট, হ্যান্ডকাপ ও হেলমেট পরানো হয়। 

আদালত চত্বরে ব্যারিকেড তৈরি করে সারিবদ্ধভাবে দাঁড়ান পুলিশ সদস্যরা। সাধারণ পুলিশ সদস্যদের প্রহরায় হাজতখানা থেকে সাড়ে ১০টায় বের করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের দ্বিতীয় তলায় নেওয়া হয় তাকে। এরপর হেলমেট ও জ্যাকেট খুলে কাঠগড়ায় উঠানো হয়। পরে আইনজীবীর সঙ্গে কথা বলেন সোলায়মান সেলিম। 


আইনজীবীর কাছে সেলিম জানতে চান, আজ কোন মামলার শুনানি। আইনজীবী বলেন, আপনার রিমান্ড আবেদন আছে। সোলায়মান বলেন, আমার কোন মামলায় রিমান্ড চেয়েছে? তখন আইনজীবী বলেন, লালবাগের খালিদ সাইফুল্লাহ হত্যা মামলা। এ মামলায় আগেও আপনাকে রিমান্ডে নিছে। তখন সোলায়মান সেলিম বলেন, শুধু শুধু আবার কেন রিমান্ড চাচ্ছে? এক মামলায় কয়বার রিমান্ডে নেবে? আমিতো যা যা বলার সব বলেছি। পরে কাঠগড়ার সামনের দিকে গিয়ে আইনজীবীর সঙ্গে কথা বলেন তিনি। বিচারক আদালতে হাজির হলে তার আইনজীবী শুনানির জন্য দাঁড়ান।

এরপর মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ কোতোয়ালী জোনাল টিমের পরিদর্শক মো. সাজ্জাদ হোসেন তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন। এছাড়া রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন ও আজিজুল হক দিদার রিমান্ডের পক্ষে শুনানি করেন। 


অপরদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ডের আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইসতিয়াক জামিনের আবেদন নাকচ করে রিমান্ডের এ আদেশ দেন। 

মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথমবর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান বাদী হয়ে গত ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন।

সময়ের আলো/এসটিও


  বিষয়:   বৈষম্যবিরোধী আন্দোলন  সোলায়মান সেলিম  হত্যা মামলা  রিমান্ড  আদালত 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: