পিছিয়ে গেল সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন শুনানি

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

জুলাই গণআন্দোলনেঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নামে মামলা বাতিল

2025-08-17T12:37:07+00:00
2025-08-17T12:38:26+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আইন-আদালত
পিছিয়ে গেল সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন শুনানি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৭ আগস্ট, ২০২৫, ১২:৩৭ পিএম  আপডেট: ১৭.০৮.২০২৫ ১২:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
জুলাই গণআন্দোলনে ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নামে মামলা বাতিল ও জামিন আবেদন শুনানি পিছিয়েছে। আগামী অক্টোবর মাসে এ মামলার বাতিল ও জামিন আবেদন শুনানি অনুষ্ঠিত হবে।

রোববার (১৭ আগস্ট) সকালে বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে খায়রুল হকের আইনজীবী সময় চেয়ে আবেদন করেন। 

এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আবেদনকারী সময় চাইলে তাদের সমস্যা নেই, তবে শুনানির তারিখ একটু দূরে হলে ভালো হয়।’ পরে আদালত শুনানির দিন অক্টোবরের শেষ সপ্তাহে নির্ধারণ করেন।


গত ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে যাত্রাবাড়ী হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।

এ মামলার বাইরে সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে- তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগে ২৭ আগস্ট শাহবাগ থানায় করা মামলা, নারায়ণগঞ্জ ফতুল্লায় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপি নেতা আব্দুল বারী ভূঁইয়ার দায়ের করা মামলা ও দুদকের করা প্লট দুর্নীতির মামলা।

সময়ের আলো/এসটিও


  বিষয়:   সাবেক প্রধান বিচারপতি  খায়রুল হক  জামিন শুনানি  আদালত 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: