ঢাকা ব্যাংকের এমডির পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

ব্যবসা বাণিজ্য

ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ মোহাম্মদ মারুফ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। গত বৃহস্পতিবার তিনি ব্যাংক কর্তৃপক্ষের কাছে তার

2025-08-18T01:40:28+00:00
2025-08-18T01:40:28+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
ব্যবসা বাণিজ্য
ঢাকা ব্যাংকের এমডির পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ১:৪০ এএম 
সংগৃহীত ছবি
ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ মোহাম্মদ মারুফ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। গত বৃহস্পতিবার তিনি ব্যাংক কর্তৃপক্ষের কাছে তার পদত্যাগপত্র জমা দেন।

জানা গেছে, সাম্প্রতিক সরকার পরিবর্তনের পর ব্যাংকের অভ্যন্তরে চাপ বৃদ্ধি ও পরিচালনা পর্ষদের সঙ্গে মতবিরোধের প্রেক্ষাপটে পদত্যাগ করেছেন তিনি। ব্যাংকের অভ্যন্তরীণ পরিবেশে চলমান টানাপড়েনের মধ্যেই তার এই সিদ্ধান্ত আলোচনার জন্ম দিয়েছে।

শেখ মোহাম্মদ মারুফ ২০২৪ সালের অক্টোবরে ঢাকা ব্যাংকের এমডি পদে যোগ দেন। এর আগে তিনি সিটি ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ বিষয়ে ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, তার পদত্যাগপত্র আমরা পেয়েছি এবং আগামী সোমবার পর্ষদ সভায় বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে। শেখ মোহাম্মদ মারুফের পদত্যাগের পর ব্যাংকের পরবর্তী ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে কে আসবেন সে বিষয়ে ব্যাংকিং মহলে আগ্রহ তৈরি হয়েছে।

এমএইচ


Loading...
Loading...
ব্যবসা বাণিজ্য- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: