ডাকসু নির্বাচনে গণতান্ত্রিক ছাত্রসংসদের প্যানেল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)। ‌‘বৈ‌ষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ নামে সংগঠনটির

2025-08-20T18:13:13+00:00
2025-08-20T18:13:13+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
শিক্ষা
ডাকসু নির্বাচনে গণতান্ত্রিক ছাত্রসংসদের প্যানেল ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৬:১৩ পিএম 
সংগৃহীত ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)। ‌‘বৈ‌ষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ নামে সংগঠনটির প্যানেলের নেতৃত্বে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের এবং আবু বাকের মজুমদার। আবদুল কাদের বর্তমানে গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এবং আবু বাকের মজুমদার সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক।

বুধবার (২০ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্যানেল ঘোষণা করেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহিদুল ইসলাম ভূঁইয়া।

এই প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী হয়েছেন আবদুল কাদের। সাধারণ সম্পাদক (জিএস) পদে আবু বাকের মজুমদার এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে আশরেফা খাতুন এই প্যানেল থেকে নির্বাচন করবেন।

ছয় বছর পর আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। এবারের নির্বাচনে অংশ নিচ্ছে ৯টি প্যানেল। সেগুলো হলো, ছাত্রদল-সমর্থিত প্যানেল, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, ডাকসু ফর চেঞ্জ, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ, ডিইউ ফার্স্ট, প্রতিরোধ পর্ষদ, অপরাজেয় ৭১ অদম্য ২৪ এবং ইসলামী ছাত্র আন্দোলন।

এসকে/ 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: