শাবিপ্রবিতে ক্লাস বর্জন করে ডিপ্লোমা সিন্ডিকেটের বিরুদ্ধে বিক্ষোভ

শাবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ডিপ্লোমা সিন্ডিকেটের ধারাবাহিক ষড়যন্ত্র এবং বিএসসি প্রকৌশলীদের প্রতি

2025-08-24T14:59:21+00:00
2025-08-24T14:59:21+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
শিক্ষা
শাবিপ্রবিতে ক্লাস বর্জন করে ডিপ্লোমা সিন্ডিকেটের বিরুদ্ধে বিক্ষোভ
শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ আগস্ট, ২০২৫, ২:৫৯ পিএম 
ছবি : সময়ের আলো।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ডিপ্লোমা সিন্ডিকেটের ধারাবাহিক ষড়যন্ত্র এবং বিএসসি প্রকৌশলীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

রোববার (২৪ আগস্ট) দুপুর ১টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমাবেশ করে শিক্ষার্থীরা। এরপর একটি মিছিল নিয়ে প্রধান ফটকে গিয়ে প্রতীকীভাবে ৫ মিনিট সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন তারা।

এই আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা সকল ক্লাস বর্জন করেন। আন্দোলনকারীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে ক্লাস বর্জনের কর্মসূচি চলবে।

সমাবেশে তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগের শিক্ষার্থী তানভীর রহমান বলেন, “ডিপ্লোমা ধারীরা টেকনিশিয়ান, কিন্তু আন্দোলনের মাধ্যমে নিজেদের নামের আগে 'ইঞ্জিনিয়ার' শব্দটি ব্যবহার করছে। বিএসসি ডিগ্রি ছাড়া কেউ প্রকৃত ইঞ্জিনিয়ার হতে পারে না।”

তিনি আরও বলেন, “ডিপ্লোমা ধারীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ৫০ শতাংশ কোটা দাবি করছে, যা আমরা মেনে নিতে পারি না। নবম গ্রেডে নিয়োগ শুধুমাত্র বিএসসি প্রকৌশলীদেরই দেওয়া উচিত। ডিপ্লোমা ধারীরা চাইলে মেধার ভিত্তিতে প্রতিযোগিতায় অংশ নিয়ে চাকরি পেতে পারে।”

পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল মাসুদ বলেন, “আমরা বিশ্বাস করি মেধা যার, চাকরি তার। পরীক্ষার মাধ্যমে যোগ্যতা প্রমাণ করেই নিয়োগ পেতে হবে। মব বা কোটা দিয়ে নয়।”

এদিকে বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘কোটা না মেধা, মেধা, মেধা’, ‘সিন্ডিকেটের কালো হাত, গুঁড়িয়ে দাও’ ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘৭১/২৪-এর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘কোটার নামে বৈষম্য, চলবে না’ প্রভৃতি স্লোগান দেন।

তাদের তিন দফা দাবি হলো:
১. নবম গ্রেড বা সমমান পদে নিয়োগে সবার জন্য মেধাভিত্তিক পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে এবং শুধুমাত্র বিএসসি ডিগ্রিধারীদের নিয়োগ দিতে হবে। কোনো ধরনের কোটা বা বিকল্প উপায়ে পদোন্নতি দেওয়া যাবে না।
২. দশম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগ প্রক্রিয়া আরও উন্নত করতে হবে এবং এতে ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারীদের সমানভাবে অংশগ্রহণের সুযোগ দিতে হবে।
৩. বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ ‘প্রকৌশলী’ পদবি ব্যবহার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

এএডি/


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: