প্রকৌশলী অধিকারের দাবিতে চুয়েটে ক্লাস বর্জন শিক্ষার্থীদের

চুয়েট প্রতিনিধি

শিক্ষা

৩ দফা দাবিতে ডিপ্লোমা ডিগ্রিধারীদের সিন্ডিকেটের বিরুদ্ধে দেশজুড়ে চলমান প্রকৌশলী অধিকার আন্দোলন কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করেছে চট্টগ্রাম প্রকৌশল ও

2025-08-24T19:56:41+00:00
2025-08-24T19:56:41+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
শিক্ষা
প্রকৌশলী অধিকারের দাবিতে চুয়েটে ক্লাস বর্জন শিক্ষার্থীদের
চুয়েট প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ আগস্ট, ২০২৫, ৭:৫৬ পিএম 
ছবি: সময়ের আলো।
৩ দফা দাবিতে ডিপ্লোমা ডিগ্রিধারীদের সিন্ডিকেটের বিরুদ্ধে দেশজুড়ে চলমান প্রকৌশলী অধিকার আন্দোলন কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(চুয়েট) শিক্ষার্থীরা।

রোববার (২৪ আগস্ট) ক্লাস বর্জন করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন তারা। পরবর্তীতে তারা চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করে সেখানে সংবাদ সম্মেলন করেন। 

শিক্ষার্থীরা জানান, ডিপ্লোমা ডিগ্রিধারীদের অতিরিক্ত সুবিধা ও কোটা থাকার কারণে বিএসসি প্রকৌশলীদের চাকরির সুযোগ সীমিত হচ্ছে। এ পদ ও সুযোগ শুধুমাত্র বিএসসি প্রকৌশলীদের জন্য সংরক্ষিত থাকা উচিত।

তারা আরও বলেন, তাদের আন্দোলনের লক্ষ্য শুধুমাত্র ন্যায় ও সমান অধিকার নিশ্চিত করা। এই দৃঢ় অবস্থান চুয়েট ক্যাম্পাসে একটি সুসংগঠিত ও দৃশ্যমান প্রতিবাদমুখর পরিবেশ সৃষ্টি করেছে।

এ ব্যাপারে, বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মিরাজুল ইসলাম মিরাজ জানান, দশম গ্রেডের পদটি উপ-সহকারী প্রকৌশলীদের। কিন্তু যারা আসলেই বিএসসি ইঞ্জিনিয়ার, তারাই আবেদন করতে পারে না। আবার অনেকে দশম গ্রেড থেকে অন্যায়ভাবে পদোন্নতি পেয়ে নবম গ্রেডে যাচ্ছে, তাদের সেটার যোগ্যতাটাও নেই। কারণ এর জন্য বিএসসি সার্টিফিকেটটা প্রয়োজন, তাদের সেটা নাই। 

তিনি আরও বলেন, তাদেরকে একসময় দশম গ্রেডে আবেদন করার সুযোগ দেয়া হয়েছিল। কিন্তু পরে তারা পুরোপুরি এটিকে নিজেদের করে নেয়। চাকরিক্ষেত্রে ডিপ্লোমা সিন্ডিকেট যেন প্রকৌশল খাতকেই ধ্বংস করছে। আমরা এর প্রতিবাদে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলাম সময়ের আলোকে জানান, সারাদেশে চলমান বিএসসি ইঞ্জিনিয়ারদের তিন দফা দাবির পক্ষে একাত্মতা পোষণ করে আমরা আজ আমাদের ক্লাস ও পরীক্ষা বর্জন করে এই বিক্ষোভ সমাবেশে এসেছি। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের দাবিগুলো সারাদেশের সাধারণ জনগণের কাছে পেশ করছি। পাশাপাশি ডিপ্লোমাদের অযৌক্তিক সাত দফার বিরুদ্ধে আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সরকারের কাছে আমাদের দাবি, খুব দ্রুতই যেন আমাদের দাবিগুলো মেনে নেওয়া হয় এবং এই প্রকৌশল খাতকে ডিপ্লোমাদের সিন্ডিকেট মুক্ত করা হয়।

এমএইচ


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: