তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রিভিউ শুনানি শুরু

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা একাধিক আবেদনের ওপর শুনানি শুরু করেছে আপিল বিভাগ।মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল

2025-08-26T11:03:02+00:00
2025-08-26T11:03:02+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আইন-আদালত
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রিভিউ শুনানি শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১১:০৩ এএম 
ফাইল ছবি
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা একাধিক আবেদনের ওপর শুনানি শুরু করেছে আপিল বিভাগ।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৯টা ৫০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদর নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে এই শুনানি শুরু হয়।

আবেদনকারীদের পক্ষে যুক্তি উপস্থাপন করছেন আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে উপস্থিত আছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় রিভিউ শুনানি মুলতবি করেছিলেন আপিল বিভাগ। তখন জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামর নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

পটভূমি
১৯৯৬ সালে সংবিধানে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়। ১৯৯৮ সালে এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০১১ সালের ১০ মে আপিল বিভাগের সাত বিচারপতির বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংশোধনী বাতিল ঘোষণা করেন। পরে একই বছরের ৩০ জুন সংসদে পাস হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী, যা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে।

কারা রিভিউ আবেদন করেছেন?
২০২৪ সালের আগস্টে সরকার পরিবর্তনের পর নতুন করে রিভিউ আবেদনের ধারা শুরু হয়। আবেদনকারীদের মধ্যে রয়েছেন-

সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারসহ আরও চার বিশিষ্ট ব্যক্তি (তোফায়েল আহমেদ, এম হাফিজউদ্দিন খান, জোবাইরুল হক ভূঁইয়া ও জাহরা রহমান)।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বীর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেন।

চারটি রিভিউ আবেদনের ওপর পূর্ণাঙ্গ বেঞ্চে একযোগে শুনানি চলছে।

এএডি/


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: