ফের ৫ কোটি টাকা চাঁদাবাজির মামলায় সেই সমন্বয়করা রিমান্ডে

আদালত প্রতিবেদক

আইন-আদালত

রাজধানীর তেজগাঁও থানাধীন এক ব্যবসায়ীর কাছ থেকে ৫ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে করা মামলায় বহিষ্কৃত গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয়

2025-08-27T19:29:17+00:00
2025-08-27T19:46:34+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
আইন-আদালত
ফের ৫ কোটি টাকা চাঁদাবাজির মামলায় সেই সমন্বয়করা রিমান্ডে
আদালত প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৭:২৯ পিএম  আপডেট: ২৭.০৮.২০২৫ ৭:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর তেজগাঁও থানাধীন এক ব্যবসায়ীর কাছ থেকে ৫ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে করা মামলায় বহিষ্কৃত গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক রিয়াদসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৭ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার এসআই নাজমুল জান্নাত শাহ তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডের আবেদন করেন। 

অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ডের আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন। এছাড়া রাষ্ট্রপক্ষে রিমান্ডের পক্ষে শুনানি করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক জামিনের আবেদন নাকচ করে রিমান্ডের এ আদেশ দেন। 


মামলার অভিযোগ থেকে জানা যায়, নিট জোন প্রাইভেট লিমিটেডের মালিক আবুল কালাম আজাদের রাজধানীর তেজগাঁও থানাধীন গ্রিন রোড ভিকন ভিলার গার্মেন্টস প্রতিষ্ঠানে গিয়ে সমন্বয়ক পরিচয়ে গত ২৬ জুন ৫ কোটি টাকা চাঁদা দাবি করে আসামিরা। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় পুলিশে ধরিয়ে দেওয়া ও মব তৈরি করে ক্ষতিসাধনের হুমকি দেওয়া হয়। 

পরে আসামিরা জনতা ব্যাংকের একটি হিসাবের কয়েকটি চেকে জোর করে আবুল কালাম আজাদের সই করিয়ে নেয়। একই সঙ্গে ব্যাংক হিসাবে দ্রুত টাকা জমা করার জন্য চাপ দেয়। এ ঘটনায় গত ১ আগস্ট তেজগাঁও থানায় মামলা করেন ভুক্তভোগী ব্যবসায়ী আবুল কালাম আজাদ।

এর আগে গত ২৬ জুলাই রাতে রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বহিষ্কৃত গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক রিয়াদসহ তাদের গ্রেফতার করা হয়।

সময়ের আলো/এসটিও


  বিষয়:   সাবেক এমপি  চাঁদাবাজি  মামলা  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন  আবুল কালাম আজাদ 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: