হাইকোর্টের আদেশ স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনপ্রক্রিয়া ও চূড়ান্ত ভোটার তালিকার কার্যক্রম স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার

2025-09-01T16:43:57+00:00
2025-09-01T16:58:44+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
আইন-আদালত
হাইকোর্টের আদেশ স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪৩ পিএম  আপডেট: ০১.০৯.২০২৫ ৪:৫৮ পিএম
ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনপ্রক্রিয়া ও চূড়ান্ত ভোটার তালিকার কার্যক্রম স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার জজ আদালত। আর তাতে ডাকসুর ঘোষিত তফসিল অনুযায়ী ৯ সেপ্টেম্বরে ভোট আয়োজনে এখন পর্যন্ত আর কোনো বাধা রইল না।

সোমবার (১ সেপ্টেম্বর) ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চেত করেছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। 

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন মাননীয় চেম্বার জজ আদালত। আলহামদুলিল্লাহ।

আর আগে আজ এক রিটের প্রাথমিক শুনানি শেষে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেন বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

পরে এই আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের সাড়া দিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব হাইকোর্টের আদেশ স্থগিত করেন।

আদেশের পর ঢাবির আইনজীবী মোহাম্মদ শিশির মনির সাংবাদিকদের বলেন, চেম্বার আদালতের আদেশের ফলে ‘ডাকসু নির্বাচন হতে বাধা নেই’।

এর আগে গত রোববার ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর মনোনীত জিএস প্রার্থী এসএম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট করা হয়। রিটটি দায়ের করেন বাম ছাত্রসংগঠনগুলোর জোট সমর্থিত প্যানেল ‘মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন’ মনোনীত জিএস পদপ্রার্থী বিএম ফাহমিদা আলম।

বিচারপতি মো. হাবিবুল গণি এবং বিচারপতি শেখ তাহসান আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনের শুনানি গ্রহণের জন্য মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিন ধার্য করেন। বলা হয়েছিল, এই শুনানির পর আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ফরহাদের প্রার্থিতার বিষয়ে চূড়ান্ত নির্দেশনা আসতে পারে। তবে আজ সোমবার বিষয়টি জরুরি হিসেবে শুনানি করা হয়।

রিটকারীর পক্ষে আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া শুনানিতে মামলার আইনি দিকগুলো তুলে ধরেন। অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা। ইতোমধ্যে নির্বাচন ঘিরে ক্যাম্পাসে জমজমাট প্রচারণাও করেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনের দাবি ওঠে। এরইপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান তাদের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল দেয়।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এখন পর্যন্ত ডাকসু নির্বাচন হয়েছে ৩৭ বার। আর স্বাধীনতার পর মাত্র ৭ বার ডাকসু নির্বাচন হয়। যারমধ্যে সবশেষ ভোটগ্রহণ হয় ২০১৯ সালে।

এসকে/ 



Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: