হত্যাচেষ্টা মামলায় নাসার নজরুল গ্রেফতার

আদালত প্রতিবেদক

আইন-আদালত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর খিলগাঁও থানার হত্যাচেষ্টা মামলায় নাসা গ্রুপের কর্ণধার ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে

2025-09-02T14:52:46+00:00
2025-09-02T14:52:46+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আইন-আদালত
হত্যাচেষ্টা মামলায় নাসার নজরুল গ্রেফতার
আদালত প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫২ পিএম 
ফাইল ছবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর খিলগাঁও থানার হত্যাচেষ্টা মামলায় নাসা গ্রুপের কর্ণধার ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া এ আদেশ দেন। 

এর আগে গত ২৮ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার এসআই রওশন ফেরদৌস নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারকে এ মামলায় গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য এদিন ধার্য করেন। 

শুনানির সময় নজরুল ইসলামকে আদালতে হাজির করা হয়। এসময় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন তাকে গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করেন। পরে আদালত তাকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত বছরের ১৯ জুলাই বিকেল ৫টার দিকে খিলগাঁও মেরাদিয়ায় পিবিআই অফিসের সামনে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এসময় রনির গলায় গুলি লাগে। দীর্ঘদিন চিকিৎসা শেষে গত ২১ জানুয়ারি খিলগাঁও থানায় মামলা দায়ের করেন তিনি। মামলাটিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৮৭ জনকে আসামি করা হয়েছে।

সময়ের আলো/এসটিও



  বিষয়:   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন  হত্যাচেষ্টা মামলা  নাসার নজরুল  গ্রেফতার  আদালত 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: