সাবেক সচিব আবু আলম শহীদ খান কারাগারে

আদালত প্রতিবেদক

আইন-আদালত

সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায়স্থানীয় সরকার মন্ত্রনালয়েরসাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।সোমবার (৮ সেপ্টেম্বর)

2025-09-08T16:48:13+00:00
2025-09-08T17:21:53+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আইন-আদালত
সাবেক সচিব আবু আলম শহীদ খান কারাগারে
আদালত প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪৮ পিএম  আপডেট: ০৮.০৯.২০২৫ ৫:২১ পিএম
ছবি: সংগৃহীত
সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৮ সেপ্টেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার এসআই তৌফিক হাসান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, মঞ্চ ৭১ নামের সংগঠনের মাধ্যমে অন্তবর্তী সরকারের উৎখাতের ষড়যন্ত্র করা হয়। এর আগে একই অভিযোগে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়। সেই সভায় উপস্থিত ছিলেন আবু আলম শহীদ খান। দীর্ঘ সময় তিনি আওয়ামী লীগের বিভিন্ন সুবিধাপ্রাপ্ত ছিলেন। 

এর আগে সকালে সাবেক সচিব আবু আলম শহীদ খানকে রাজধানীর ইস্কাটনের বোরাক টাওয়ারের নিজ বাসা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সময়ের আলো/এসটিও



  বিষয়:   সাবেক সচিব  আবু আলম শহীদ খান  কারাগার  আদালত 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: